১৮-দলীয় জোটের ডাকা টানা অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে আবারও বেশ কয়েকটি ইউনিটের ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচিতে পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, গতকাল শনিবারের স্থগিত কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-২, বি-৪, বি-৫ ও বি-৬ ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর সকালে এবং বি-৩ ও বি-৭ ইউনিটের পরীক্ষা ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে জীববিজ্ঞান অনুষদের অধীনে এইচ ১-৩ ইউনিট এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অধীনে জি ইউনিটের পরীক্ষা পূর্ব নির্ধারিত ৭ ডিসেম্বরের পরিবর্তে ১৩ ডিসেম্বর সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থগিত হওয়া সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে উত্তীর্ণ ভর্তি-ইচ্ছুকদের সাক্ষাৎকার ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ পাল্টানো হলেও পরীক্ষার সময় ও কেন্দ্রসমূহ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবার হোছাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।