আমাদের কথা খুঁজে নিন

   

বেঙ্গল ধ্রুপদী সঙ্গীত উৎসব ২০১৩



বেঙ্গল ধ্রুপদী সঙ্গীত উৎসব ২০১৩ ২৮ নভেম্বর-১ ডিসেম্বর, ৪ রাতব্যাপী বেঙ্গল ধ্রুপদী সঙ্গীত উৎসব ২০১৩ শেষ হলো, ঢাকায়। উপমহাদেশের শতাধিক শিল্পীকে দেখলাম, শুনলাম। পরম প্রাপ্তি। ক্লান্তিহীন। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি অাবুল খায়ের লিটু এবং বেঙ্গলের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীকে অকৃত্রিম ধন্যবাদ।

চারবেলা চারদিক-এর নির্বাহী সম্পাদক নবনীতা চৌধুরীকে ধন্যবাদ। ধন্যবাদ সংশ্লিষ্ঠ সবাইকেই। উৎসব অাগামীবছর অাবার হবে, এই অাশার অপেক্ষা থাকল। এভাবেই, বাংলাদেশে ধ্রুপদী সঙ্গীতচর্চার সামাজিকায়ণে প্রসার ঘটবে, এই আশা করতেই পারি। ৪ রাতে উৎসবে শ্রোতা-দর্শকের উপস্থিতি ঘটেছে ৯৩ হাজার জনের।

বিরাট ব্যাপার। কত প্রিয়জনের সঙ্গে অনেকদিন পর দেখা হলো উৎসবে-- সত্যি, এ এক অন্যরকম প্রাপ্তি অামার। আমার ক্ষতবিক্ষত হার্ট ভালো হয়ে যাচ্ছে, ধ্রুপদী সঙ্গীত সেই ক্ষমতা রাখে, টের পাচ্ছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.