আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের আগে বৈধ অস্ত্র জমার নির্দেশ

২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে হবে।

এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জমা রাখা হবে বলে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার যুগ্ন সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়।
এতে বলা হয়, লাইসেন্সধারী অস্ত্র মালিকরা ২৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের আগ্নেয়াস্ত্র বহন বা সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘন করা হলে আইন অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।