কাদের মোল্লার ফাঁসির রায়ে পাকিস্তান পার্লামেণ্টে শোক প্রস্তাব আনায় নিউইয়র্কে পাকিস্তান কন্স্যুলেটের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাঙালিরা। তারা প্রবাসেও পাকিস্তানি পণ্য বর্জনের হুমকি দিয়েছে। বিক্ষোভ থেকে পাকিস্তান কন্সাল জেনারেলের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল সোমবার এ বিক্ষোভে বৃষ্টির মধ্যেই বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিরাট আকারের ব্যানারে পাকিস্তানের বিরুদ্ধে নানা শ্লোগান শোভা পায়।
সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তান সন্ত্রাসের অভয়ারণ্য এবং তালেবানের উর্বর ভূমি। পাকিস্তানের মদদেই বাংলাদেশে জামাত-শিবিরের নাশকতা অব্যাহত রয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের পক্ষাবলম্বন থেকে পাকিস্তান বিরত না হলে আমেরিকায়ও পাকিস্তানি পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বৃষ্টিতে ভিজে শ্লোগান তোলে- 'আমি কে তুমি কে-বাঙালি বাঙালি', 'একাত্তরের রক্ত বৃথা যেতে দেব না', 'পাকিসত্মানের দালালেরা হুশিয়ার-সাবধান', 'কাদের মোল্লার ফাঁসি হলে-পাকিস্তানের জ্বলে কেন', 'বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই', 'তোমার আমার ঠিকানা- পদ্মা মেঘনা যমুনা' ইত্যাদি।
এ সময় কর্মসূচির আয়োজকদের অন্যতম ড. প্রদীপ রঞ্জন কর বলেন, পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্র কোন পণ্য আমদানী না করার জন্য ফেডারেল প্রশাসন ও কংগ্রেসের প্রতি আহবান জানানো হবে।
বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রতন বড়ুয়া, নূরনবী কমান্ডার, ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর, মুজাহিদ আনসারী, শিতাংশু গুহ, মিনহাজ আহমেদ সাম্মু, অধ্যাপিকা হুসনেআরা, শামসুদ্দিন আজাদ, সউদ চেৌধুরী, কবির আনোয়ার, সুব্রত বিশ্বাস, লুত্ফুল করিম, ড. দ্বীজেন ভট্টাচার্য, আব্দুর রহিম বাদশা, হাকিকুল ইসলাম খোকন, ফরিদ আলম, শাহাদত্ হোসেন, দরম্নদ মিয়া রনেল, মমতাজ বেগম, মুর্শেদা জামান, আলহাজ্ব নজমুল ইসলাম চেৌধৃুরী, তোফায়েল চৌধুরী, ফাহিম রেজা নূর, স্বীকৃতি বড়ুয়া, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, তৈয়বুর রহমান টনি, এ বি সিদ্দিক, দেওয়ান শাহেদ চেৌধুরী, জসীমউদ্দিন মিঠু, শিবলী সাদিক শিবলু, সেমন্তী ওয়াহেদ প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।