বিরোধী দলের অবরোধের মধ্যে মঙ্গলবার বেলা ১২টা ৫ মিনিটে ভবনের নিচতলার ১০৮ নম্বর কক্ষে বোমাগুলো নিক্ষেপ করা হয়। ওই ভবনের দ্বিতীয় তলায় ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়।
কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে এক আইনজীবীর সহকারীকে আটক করা হয়েছে।
বিস্ফোরণের সময় হাকিম এজলাসে না থাকলেও আদালতের কর্মচারী ও বিচার প্রার্থীরা ছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষানবিশ আইনজীবী আক্তার হোসেন জানান, বিস্ফোরণে আদালত কক্ষের দরজা পুড়ে যাওয়ার পাশাপাশি জানালার কাচ ভেঙে গেছে। এ সময় সেখানে উপস্থিতদের দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।
বিস্ফোরণে আহত আদালত কর্মচারী আবুল কাসেমকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।