আমাদের কথা খুঁজে নিন

   

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ ...।জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

মুক্তির গান আবার শোনাতে চাই !! জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। জোছনা রাত আর কখনও দোলা দেবে না আমাদের ইমন জুবায়ের ভাই কে। ব্যাক্তিগত ভাবে তার সাথে আমার পরিচয় না থাকলেও তার লেখার মাঝে খুঝে পেয়েছি তার দেহের মাঝে লুকিয়ে থাকা মানুষটাকে। অনুভব করতে পারি তার চিন্তা শক্তিকে। ।

আর দশটা ব্লগারদের মতো নয়। । তার লেখার মাঝে সর্বদা একটা ভিন্ন স্বাদ যেন লুকিয়ে থাকতো। । তিনি সবাইকে যেন আপন করে নিতে চেয়েছিলেন তার ব্লগিংয়ের মাধ্যমে।

। রবীন্দ্রনাথ আমাদের কাদিয়ে সেই কবেই বিদায় নিয়েছেন। । আজ আবার নতুন করে কাঁদিয়ে গেল রবীন্দ্রভক্ত আমাদের ইমন ভাই । তিনি ৪ বছর ৩ মাস যাবৎ আমাদের সাথে এই ব্লগে আছেন।

। পোস্ট করেছেন ১৫০০টি। । তার সর্বশেষ লেখা ছিল তার মৃত বন্ধুটির ফিরে আসা নিয়ে। ।

তখনও তিনি বুঝতে পারেন নাই যে বন্ধু নয়, তিনিই যাচ্ছেন তার বন্ধুর কাছে। । আমরাও একদিন ইমন ভাইয়ের সাথে দেখা করতে যাব। তবে দিনটি যে কবে আসবে জানি না। বাংলা ব্লগিং এবং আমরা যারা নতুন ব্লগার, আমাদের সবাইকে তিনি ঋণি করে গেলেন।

। তার সাথে ব্যাক্তিগত ভাবে পারিচয় না থাকার জন্য ভাল কিছু লিখতে পারলাম না। । তার প্রতি হৃদয় থেকে আসা সম্মানের কারণেই এই এলোমেলো পোস্টখানা দিলাম। ।

তার বিদেহী আত্ত্বার শান্তি কামনা করি। তার এই পরবর্তী জীবন শান্তিময় হউক। । আল্লাহ তাকে বেহেশ্তীবাসী হিসাবে কবুল করে নিক। ।

সবাই বলি...... আমিন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.