আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ...
মিস শিরি এবং মিস রিশি নিজেকে ভালোবাসেন ।
তারা দুজনেই নিজেকে ভালোবাসেন ।
তারা দুজনেই নিজেদের ভালোবাসেন ।
মিস শিরি এবং মিস রিশি নিজেদের মতো কাউকে ভালোবাসেন ।
মিস শিরির পছন্দ লাল শাড়ি ।
মিস রিশি টকটকে লাল রঙ মাখেন ।
মিস রিশির পছন্দ উচ্ছল রোদে হাঁটাহাঁটি । মিস শিরি রঙিন ঢঙে চোখ ঢাকেন ।
মিস শিরি এবং মিস রিশি দুজনকে ভালোবাসেন ।
তারা দুজনেই দুজনকে ভালোবাসেন ।
তারা দুজনেই দুজনের দুজনকে ভালোবাসেন ।
মিস শিরি এবং মিস রিশি নিজেদের মতো দুজনকে ভালোবাসেন ।
মিস শিরির পছন্দ স্বাধীনতা । মিস রিশি একেকবার একেক ঢালে চুল বাঁধেন ।
মিস রিশির পছন্দ আত্মাভিমান ।
মিস শিরি নিজেকে বরফ রাজকন্যা ভাবেন ।
মিস শিরি এবং মিস রিশি একে অপরকে ভালোবাসেন ।
তারা দুজনেই অপরকে ভালোবাসেন ।
তারা দুজনেই একে অপরের হতে ভালোবাসেন ।
মিস শিরি এবং মিস রিশি নিজেদের মতো একে অপরকে ভালোবাসেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।