আমাদের কথা খুঁজে নিন

   

রিয়ালের আশা বাঁচিয়ে রাখা জয়

১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তৃতীয়।

শনিবার গোলশূন্য ড্র করা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫০ পয়েন্ট করে। তবে শ্রেয়তর গোল গড় বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে শীর্ষে রেখেছে যথারীতি।

এসপানিয়লের মাঠে রিয়ালের পরিত্রাতা পেপে। ৫৫ মিনিটে স্পেনের সফলতম দলের মহামূল্যবান গোলটির জন্ম এই পর্তুগিজ ডিফেন্ডারের হেড থেকে।

এরপর বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও রিয়াল আর ব্যবধান বাড়াতে পারেনি। এর মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হলে এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.