[পূর্ব প্রকাশের পর]
৪৪. ব্যাকরণ বিবেচনায় শুদ্ধ শব্দ কোনটি?
ক. আয়ত্তাধীন খ. আয়ত্ত
গ. আয়ত্ত্ব ঘ. আয়ত্বাধীন
৪৫. বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রযাত্রীর ভূমিকা পালন করেছেন-
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দীনেশচন্দ্র সেন ঘ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
৪৬. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৪৭. নিচের কোন পত্রিকাটি শিশু-কিশোর পত্রিকা হিসেবে পরিচিত?
ক. নবারুণ খ. উন্মাদ
গ. অগত্যা ঘ. ধান শালিকের দেশ
৪৮. 'ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।' - গানটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. অতুল প্রসাদ ঘ. নজরুল ইসলাম
৪৯. 'মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য' নজরুল ইসলামের-
ক. 'প্রলয়োল্লাস' কবিতার একটি চরণ
খ. 'বিদ্রোহী' কবিতার একটি চরণ
গ. 'খেয়াপারের তরণী' কবিতার একটি চরণ
ঘ. 'শাতিল আরব' কবিতার একটি চরণ
৫০. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি, ফারসি শব্দ ব্যবহার করেন?
ক. আবু সায়ীদ আইউব খ. সৈয়দ মুজতবা আলী
গ. জসীমউদ্দীন ঘ. আহসান হাবীব
৫১. 'চাকা' নাটকটির রচয়িতা-
ক. সেলিম আল দীন খ. সৈয়দ শামসুল হক
গ. আবদুল মান্নান সৈয়দ ঘ. সৈয়দ আলী আহসান
৫২. 'জ' হলো-
ক. জিহ্বামূলীয় বর্ণ খ. তালব্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
৫৩. 'তিতাস একটি নদীর নাম' কোন জাতীয় রচনা?
ক. গল্প খ. কাব্য গ. উপন্যাস ঘ. নাটক
৫৪. পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম গ. অভিশ্রুতি ঘ. অপিনিহিতি
৫৫. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
ক. মধ্যবর্তিনী খ. নষ্ঠনীড়
গ. ক্ষুধিত পাষাণ ঘ. একরাত্রি
৫৬. 'আবদুল্লাহ' উপন্যাসের লেখকের নাম?
ক. কাজী ইমদাদুল হক খ. মীর মোশাররফ হোসেন
গ. মোজাম্মেল হক ঘ. ইসমাইল হোসেন সিরাজী
৫৭. 'সুধাকর' পত্রিকার সম্পাদকের নাম কী?
ক. মোজাম্মেল হক খ. সৈয়দ এমদাদ আলী
গ. মো. নাসির উদ্দিন ঘ. শেখ আবদুর রহিম
৫৮. 'ওজন বুঝে চলা' বাগধারার অর্থ-
ক. আত্দসম্মান রক্ষা করা খ. পক্ষপাতদুষ্ট
গ. পৃষ্ঠপোষককে সমর্থন ঘ. অন্যের অনুকরণ
৫৯. 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন-
ক. শামসুর রাহমান খ. আহসান হাবীব
গ. ফররুখ আহমদ ঘ. সিকান্দার আবু জাফর
৬০. কয়টি বর্ণে মাত্রা নেই?
ক. বারটি খ. দশটি গ. নয়টি ঘ. আটটি
৬১. 'তেইশ নম্বর তৈলচিত্র' কোন ধরনের রচনা?
ক. কাব্য খ. উপন্যাস গ. ছোটগল্প ঘ. নাটক
৬২. 'অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
ক. পথের দাবী খ. পল্লী সমাজ
গ. চন্দ্রনাথ ঘ. শ্রীকান্ত
৬৩. 'জিবরাইলের ডানা' গল্পের রচয়িতা কে?
ক. মিন্নাত আলী খ. শাহেদ আলী
গ. আবু রুশদ ঘ. বন্দে আলী মিঞা
৬৪. চাবি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. গুজরাটি খ. পর্তুগিজ গ. ফারসি ঘ. ফার্সি
৬৫ কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি?
ক. শিক্ষিত খ. শিশু গ. কৃতদার ঘ. বধূ
৬৬. 'মশারি' এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে?
ক. মশা+রি খ. মশা+অরি
গ. মশা+আরি ঘ. মশা+আরী
৬৭. 'হরিণ'-এর সমার্থক শব্দ কোনটি?
ক. মাতঙ্গ খ. তুরঙ্গ গ. কুরঙ্গ ঘ. ভৃঙ্গ
৬৮. 'আটপৌরে' শব্দটির অর্থ কী?
ক. যা পরা উচিত নয় খ. যা উৎসবে পরা উচিত
গ. যা সবসময় পরার উপযোগী
ঘ. যা রাতে পরা হয়
৬৯. নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা?
ক. পদ্ম গোখরা খ. কাবুলিওয়ালা
গ. বই কেনা ঘ. জোঁক
৭০. বাংলা নাটক মঞ্চায়নে, রচনায় ও অনুবাদে কোন বিদেশির নাম প্রথমে আসে?
ক. হেরাসিম লেবেদফ খ. ডি রোজারিও
গ. উইলিয়াম কেরী গ. স্যার মেকলে
৭১. সৈয়দ মুজতবা আলীর 'দেশে-বিদেশে' বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
ক. কান্দাহার খ. সমরখন্দ গ. কাবুল ঘ. মুম্বাই
৭২. মরমি কবি কাকে বলা হয়?
ক. হাসন রাজা খ. সুলতান মিয়াজী
গ. আলাউদ্দিন খাঁ ঘ. ঈসা খাঁ
৭৩. মীর মশাররফ হোসেনের আত্দজীবনীমূলক রচনা-
ক. বিষাদ সিন্ধু খ. জমিদার দর্পণ
গ. রত্নাবতী ঘ. গাজী মিয়ার বস্তানী
৭৪. 'ফুলকুমারী' শব্দটি কোন সমাস?
ক. উপমিত খ. উপমান
গ. উপপদ তৎপুরুষ ঘ. ষষ্ঠী তৎপুরুষ
৭৫. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি খ. ধাতু গ. প্রকৃতি ঘ. কারক
৭৬. কাননে কুসুমকলি সকলি ফুটিল- এ বাক্যে 'কাননে' কোন কারক কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী খ. অপাদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী ঘ. করণে শূন্য
উত্তরমালা : ৩৮.ক ৩৯.গ ৪০.গ ৪১.ক ৪২.ক ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.খ ৪৯.খ ৫০.খ ৫১.ক ৫২.খ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.খ ৬০.খ ৬১.খ ৬২.ঘ ৬৩.খ ৬৪.খ ৬৫.গ ৬৬.খ ৬৭.গ ৬৮.গ ৬৯.ক ৭০.ক ৭১.গ ৭২.ক ৭৩.ঘ ৭৪.ক ৭৫.গ ৭৬.গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।