১. কোন বানানটি শুদ্ধ নয়?
(ক) দরিদ্রতা (খ) উপযোগিতা
(গ) শ্রদ্ধাঞ্জলি (ঘ) উর্দ্ধ
২. 'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) সংসারী, (খ) সঞ্চয়ী, (গ) সংস্থিতি, (ঘ) সন্ন্যাসী
৩. Excise Duty-র পরিভাষা কোনটি?
(ক) অতিরিক্ত কর, (খ) আবগারি শুল্ক, (গ) অর্পিত দায়িত্ব (ঘ) অতিরিক্ত কর্তব্য
৪. কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
(ক) পাবক, (খ) বৈশ্বানর, (গ) সর্বশুচি (ঘ) প্রজ্জলিত
৫. কোনটি সঠিক বানান?
(ক) নিশিথিনী, (খ) নীশিথিনী, (গ) নিশীথিনী (ঘ) নিশিথিনি
৬.কোনটি 'কোলন'?
(ক) ; (খ) :, (গ) =, (ঘ) ""
৭.'ঢাকের কাঠি'- বাগধারার অর্থ কি?
(ক) কপট ব্যক্তি (খ) ঘনিষ্ঠ সম্পর্ক
(গ) হতভাগ্য (ঘ) মোসাহেব
৮. কোন বানানটি শুদ্ধ?
(ক) পিপিলিকা (খ) পিপীলিকা
(গ) পীপিলিকা (ঘ) পিপিলীকা
৯.'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) কলাপী (খ) নীরধি
(ঘ) বিটপী (ঘ) অবনি
১০.Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো (ক) অর্ধচেতন (খ) অবচেতন
(গ) চেতনাহীন (ঘ)চেতনাপ্রবাহ
১১. কোনটি ইংরেজি শব্দ?
(ক) ম্যাজেন্টা (খ) পিস্তল
(গ) আলমারি (ঘ) কমা
১২.কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) পরাকাষ্ঠা (খ) অভিব্যক্তি
(গ) পরিশ্রান্ত (ঘ) অনাবৃষ্টি
১৩.'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
(ক) দ্বন্দ্ব সমাস, (খ) অব্যয়ীভাব সমাস,, (গ) তৎপুরুষ সমাস (ঘ) কর্মধারয় সমাস
১৪.কোনটি সাধিত শব্দ নয়?
(ক) পানসা (খ) ফুলেল
(গ) গোলাপ (ঘ) হাতল
১৫ কোনটি শব্দ বানান?
(ক) আকাংখা (খ) আকাঙ্ক্ষা
(গ) আকাঙ্খা (ঘ) আকাংক্ষা
১৬.কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
(ক) পাবক (খ) মারুত
(গ) পবন (ঘ) অনিল
১৭. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) বর্ণ (খ) শব্দ
(গ) অক্ষর (ঘ) ধ্বনি
১৮. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।'
এটি একটি- (৩২তম)
(ক) জটিল বাক্য, (খ) যৌগিক বাক্য, (গ) সরল বাক্য, (ঘ) মিশ্র বাক্য
১৯. 'গাছপাথর' বাগধারাটির অর্থ- (৩২তম)
(ক) ভূমিকা করা , (খ) হিসাব-নিকাশ, (গ) অসম্ভব বস্তু (ঘ) বাড়াবাড়ি করা
উত্তরমালা : ১.ঘ ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.খ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮. গ. ১৯.ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।