[পূর্ব প্রকাশের পর]
৮৭. 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. মোজাম্মেল হক ঘ. মাওলানা আকরম খাঁ
৮৮. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?
ক. আজাদ খ. বঙ্গদর্শন
গ. সমাচার দর্পণ ঘ. বেঙ্গল গেজেট
৮৯. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!_ এই বাক্যের 'কী' এর অর্থ_
ক. ভয় খ. রাগ গ. বিরক্তি ঘ. বিপদ
৯০. 'কবর' কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. রাখালী খ. বালুচর
গ. নকশী কাঁথার মাঠ ঘ. সোজন বাদিয়ার ঘাট
৯১. 'পথ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সরণি খ. স্মরণি গ. স্বরণী ঘ. সরনি
৯২. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি খ. অপভ্রংশ গ. অবহট্ট ঘ. সংস্কৃত
৯৩. ঐতিহাসিক উপন্যাস হলো_
ক. রাজসিংহ খ. পথের দাবী
গ. জননী ঘ. হাজার বছর ধরে
৯৪. 'কেওয়াট'-এর আভিধানিক অর্থ কোনটি?
ক. কপোট খ. কেউটে
গ. কপাট ঘ. করোটি
৯৫. 'ময়নামতির চর'-এর রচয়িতা_
ক. জসীমউদ্দীন খ. বন্দে আলী মিয়া
গ. ফররুখ আহমদ ঘ. আহসান হাবীব
৯৬. 'ক্ষমার যোগ্য'-এর বাক্যসংকোচন_
ক. ক্ষমার্হ খ. ক্ষমাপ্রার্থী
গ. ক্ষমা ঘ. ক্ষমাপ্রদ
৯৭. 'গ্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. আবু জাফর শামসুদ্দিন
ঘ. শওকত ওসমান
৯৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
ক. শাহেদ আলী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. আবুল মনসুর আহমদ
ঘ. শওকত ওসমান
৯৯. 'সওগাত'-পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. কাজী আবদুল ওদুদ
গ. মোহাম্মদ নাসির উদ্দিন
ঘ. সিকান্দার আবু জাফর
১০০. 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. আল-মাহমুদ খ. ফররুখ আহমদ
গ. তালিম হোসেন ঘ. গোলাম মোস্তফা
১০১. বাক্যের মৌলিক অংশ কোনটি?
ক. শব্দ খ. ধ্বনি গ. বর্ণ ঘ. ভাষা
১০২. 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. সিন্ধু হিন্দোল খ. বিষের বাঁশী
গ. দোলনচাঁপা ঘ. অগি্নবীণা
১০৩. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়_
ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয় সমাস ঘ. অব্যায়ীভাব সমাস
১০৪. 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. সুকুমার সেন
১০৫. 'ক্ষমার যোগ্য'-এর বাক্যসংকোচন_
ক. ক্ষমার্হ খ. ক্ষমাপ্রার্থী
গ. ক্ষমা ঘ. ক্ষমাপ্রদ
১০৬. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্যতত্ত্বে খ. রূপতত্ত্বে
গ. অর্থতত্ত্বে ঘ. ধ্বনিতত্ত্বে
১০৭. 'জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।' বাক্যটিতে কয়টি অক্ষর রয়েছে?
ক. নয়টি খ. দশটি গ. এগারটি ঘ. বারটি
১০৮. লালনের গান প্রথম সংকলন করেন কে?
ক. মনসুর উদ্দীন খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জর্জ গ্রিয়ার্সন ঘ. দ্বিজেন্দ্রনাল রায়
১০৯. হুতোমি গদ্যের লেখকের নাম_
ক. প্রমথ চৌধুরী
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. কালীপ্রসন্ন সিংহ
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১১০. রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. নাটক
গ. উপন্যাস ঘ. ছোটগল্প
১১১. ভাষার মূল উপকরণ কী?
ক. শব্দ খ. বাক্য গ. পদ ঘ. ধ্বনি
১১২. 'বসন্তকুমারী' নাটক রচনা করেছেন_
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মীর মশাররফ হোসেন
১১৩. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা_
ক. মাহেনও খ. সওগাত
গ. ধূমকেতু ঘ. কালিকলম
১১৪. কোন গ্রন্থটি রাজা রামোহন রায়ের রচনা নয়?
ক. বেদান্ত চন্দ্রিকা খ. বেদান্ত গ্রন্থ
গ. বেদান্ত সার ঘ. পথ্য প্রদান
১১৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা_
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত্র
গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস
১১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
ক. মুকুট, ছুটি ও মুসলমানির গল্প
খ. কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
গ. ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
ঘ. সমস্যা পূরণ, মুকুট ও সুভা
১১৭. 'জরাসন্ধ' কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তী খ. সমরেশ বসু
গ. বিমল ঘোষ ঘ. চিন্ত্যকুমার সেনগুপ্ত
১১৮. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. সধবার একাদশী
খ. আলালের ঘরের দুলাল
গ. একেই কি বলে সভ্যতা?
ঘ. নববাবু বিলাস
উত্তরমালা : ৮৭.খ ৮৮.গ ৮৯.গ ৯০.ক ৯১.ক ৯২.খ ৯৩.ক ৯৪.গ ৯৫.খ ৯৬.ক ৯৭.ক ৯৮.খ ৯৯.গ ১০০.খ ১০১.ক ১০২.ক ১০৩.ক ১০৪.খ ১০৫.ক ১০৬.ক ১০৭.খ ১০৮.খ ১০৯.গ ১১০.গ ১১১.খ ১১২.ঘ ১১৩.গ ১১৪.ক ১১৫.ক ১১৬.গ ১১৭.ক ১১৮.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।