রোববার রাতে মেসি আবারও গোল পেতে ব্যর্থ হলেও লা লিগা চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে মালাগাকে। আতলেতিকো মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।
শীর্ষে থাকা দুই দল ২১ ম্যাচ থেকে পেয়েছে ৫৪ পয়েন্ট। শনিবার গ্রানাদাকে ২-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট ৫৩।
রোববার ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া আথলেতিক বিলবাও ৪২ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
ক্যাম্প নউতে শুরু থেকেই আক্রমণে ছিল বার্সেলোনা। অ্যালেক্সিস সানচেস আর লিওনেল মেসি অল্পের জন্য গোল ‘মিস’ করলেও বিরতির পাঁচ মিনিট আগে চাভির কর্নার থেকে গোল পান ডিভেন্ডার জেরার্ড পিকে।
বিরতির দশ মিনিট পর মেসির পাস থেকে গোল করেন পেদ্রো রদ্রিগেস। খানিক বাদে পেদ্রোর ক্রস থেকে গোল করেন চিলির ফরোয়ার্ড সানচেস।
পেদ্রো আর সানচেস দু’জনেই লিগের নিজেদের ১২তম গোল পেলেও গোল খরায় ভুগছেন মেসি।
এ নিয়ে লা লিগায় আট ম্যাচে গোলশূন্য রইলেন আর্জেন্টিনার এই তারকা।
তবে মেসি সাফল্য পাক বা না পাক, ক্যাম্প নউতে জিতেই চলেছে বার্সেলোনা। এ নিয়ে লা লিগায় টানা ২৫টি ম্যাচ জিতলো স্বাগতিকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।