আমাদের কথা খুঁজে নিন

   

নাড়া কাটা লোক

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া ওই যে লোকটা মাঠের মধ্যে নাড়া কাটে একা এই লোকটা কে নিয়ে একটা তৈরী করি লেখা। জানলা দিয়ে দেখা যায় বৃদ্ধ একটা লোক এমন ভাবে নড়ে চড়ে যেন কোন পোক। মাঠের মধ্যে হাঁসের মত কিংবা গরুর বাছুর কখনও বা ষাঁড় দাঁড়িয়ে মরুর মধ্যে খেজুর। এখন মাঠ ফাঁকা কেবল আছে হলুদ নাড়া বড় মাঠের কাছে গেলে মনটা আত্মহারা। মনটা দোলে একটা পাখির পালক গরুর বাছুর নাচে যেন দুষ্ট রাখাল বালক। মাঠের মধ্যে নাড়া হলে কাটতো লোকটা আমায় রোদগুলিকে চুইষা যেন জমির মধ্যে নামায়। নাড়া সকল নিয়ে যাবে সন্ধ্যা বেলা বাড়ি তারপর এই আমার শরীর দগ্ধ করে নারী। কিংবা আমায় খেয়ে নিলে কোন বলদ গাভি তখন যে কি হবে আমার সেই কথাটাই ভাবি। না না আমি মানুষ আছি মানুষ থাকতে চাই ‘সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.