শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি নিয়ে যে যার মতো কথা বলেন। অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ আমেরিকার মতো দেশ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি।
মন্ত্রী বলেন, “ভারতের চেয়ে অর্থনৈতিক ভাবে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ। বিশ্বেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিত।”
ফাইল ছবি
উত্তরাঞ্চলকে অর্থনৈতিক মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোন মঙ্গা নেই বলে দাবি করেন আমু।
তিনি বলেন, হরতাল ও অবরোধের নামে একটি অপশক্তি দেশে মধ্যযুগীয় বর্বরতা চালানোর পরও অর্থনীতি সচল আছে।
বর্বরতাকারীদের জনগণের ধিক্কার ও সামাজিকভাবে প্রতিরোধ করাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি এটিএম জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মহিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমিন প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।