আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার দুইটি কবিতা



ভালবাসা পদ্য


হৃদয়ের করিডোরে
_____পৃথিবীর সবভোর
__________পাখিদের কলতান;
ফুলে ফুলে মৌমাছির
______দূর্ভাবনা হলো দূর
__________প্রার্থনার অবসান।


আঁধারের রাতগুলো
______হয়ে গেল সমধুর
__________মিলনের মিতালীতে;
হৃদয়ের কথাগুলো
______মুছে দিল ব্যথাভোর
__________জোছনার গীতালীতে।

ভালবাসা মাখামাখি
______প্রাণে প্রাণে দিল আঁকি
___________মিশে গেল মধুবাঁকে;
ফাগুনের রাঙাভোরে
______আমাদের বাহুডোরে
___________কামনার সৌধজাগে।


চুম্বন দিন


চুম্বন দিনের সুতীব্র কাব্য দিলেম ছড়িয়ে
________ফাগুণের উতাল হাওয়ায়
___________যৌবনের অনুরাগে।

______যৌবনের মৌবন গড়েছো
_____হৃদয়ের উঠুন জোড়ে;
রয়েছো বহুদূর ____ আকাশের উপারে
নিরুপায় হয়েছি হায়__
ফাগুনের বাতাসে তাই
ভাসিয়েছি অধররেণু
সুতীব্র কামনায়।




মধুর বসন্তে আজিকে ভাসিয়েছি
______নিমিতক প্রেরণা খানি ।
দক্ষিণ জানালা খোল
তোমার রাঙাআঁখি মেল,
হৃদয় আরশিতে দেখো
______চুম্বন দিনের আল্পনা।

দিয়েছিনু তোমারে আঁকি
______এ নহে কল্পনা ।

______বইয়ে ঝরণাধারা
______চল হই পথহারা ।

----------------------------------------
সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা ।

ভালবাসাময় হয়ে ওঠুক ধরণী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.