এভারেস্টের বেস ক্যাম্পে নিরাপত্তা চৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। গত বছর এপ্রিলে এভারেস্টের ৭ হাজার ৪৭০ মিটার উচ্চতায় ইউরোপীয় পর্বতারোহী এবং শেরপাদের মধ্যে বাদানুবাদের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা এ সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
নেপাল সরকার মনে করছে, এভারেস্টের ঢালগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে আসায় পর্বতারোহন নিয়ে বিবাদের সম্ভাবনা বেড়ে গেছে। ঢালে রশি বাঁধা নিয়ে প্রায় সময়ই উভয় পক্ষের মধ্যে বিবাদ হয়। এতে হতাহতের আশঙ্কাও বাড়ছে।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দিপেন্দ্র পাডোয়াল জানান, মোট নয়জনের নিরাপত্তা দলে তিনজন করে সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য থাকবেন। নিরাপত্তা দলটি পর্যটন মন্ত্রণালয় অধীনে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, গত বছর ইউরোপীয়ান পর্বতারোহী এবং শেরপাদের মধ্যে বিবাদ নেপাল সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
নেপালের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা দলটি পর্বতারোহীদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে, পর্বত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে এবং পর্বতারোহণ সংক্রান্ত নিয়মকানুন বাস্তবায়নে সহায়তা করবে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে এডমন্ড হিলারী এবং তেনজিং নরগে এভারেস্ট জয়ের পর এ যাবৎ প্রায় ৩ হাজার আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন।
নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্ট চূড়ার উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার বা ২৯ হাজার ২৯ ফুট। সূত্র: বিসিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।