চট্টগ্রামে উত্তর মোহরা এলাকায় একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোহিনূর আক্তার (৩৫) নামে ফার্মের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। এ সময় ফার্মের ২ হাজার ২০০ মুরগির বাচ্চা ও দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে পোল্ট্রি ফার্মটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা হাসমত উল্লাহ জানান, কোহিনূর আক্তার ওই পোল্ট্রি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন। ওই ফার্মে রাতে ঘুমাতেন ও সবকিছু দেখাশোনা করতেন। ফার্মটির মালিক বদিউল আলম ও বেলাল উদ্দিন বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।