আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার শতাংশ(কবিতা)





যখন দশ শতাংশ ভালবাসলাম,
মনে হল, বাহ! বেশ তো!
বিশ শতাংশ হল যখন
তুমি তখন অসাধারণ।

জন্ম তোমার আমার লাগি
আমিও তোমার তরে,
ত্রীশ শতাংশ হল তখন
দেখলাম হিসেব করে।

চল্লিশ শতাংশের কালে
অস্ফুট সব শব্দগুলো
আউড়ে আউড়ে রপ্ত করি,
সকল দ্বীধা ঝেড়ে ফেলে
শেষে একদিন শুভক্ষনে
বললাম তোমার কানে কানে,
ভালবাসি, ভালবাসি,
ভালবাসি তোমায় আমি।

পঞ্চাশ শতাংশ হল যখন
গর্বে আমি আত্মহারা,
কতজনে চাইল তোমায়,
পেল না কেউ আমি ছাড়া!

ষাট শতাংশ ভালবাসায়
মনে শুধু ভয়ের দোলা,
পেয়ে যদি হারাই তোমায়
বাঁচব কেমন করে!
ইচ্ছে করে আগলে রাখি
বুকের পাঁজর দিয়ে,
কোন ভাবে কেউ তোমারে
না যায় যেন নিয়ে।

সত্তর শতাংশ হল যখন
স্বপ্ন শুধু স্বপ্ন তখন,
সকল রঙের স্বপ্ন ঘুড়ি,
আকাশ জুড়ে বেড়ায় উড়ি।

আশি শতাংশ হল যখন,
বিষম বিপদ দেখি তখন,
একটা হাতের দূরে তুমি,
আকাশ থেকে শক্ত ভূমি
সদম্ভে দাঁড়িয়ে আছে
একটা কঠিন দেয়াল।
খেই হারিয়ে ভাবি তখন,
যাক গে, এটা ভাগ্য লিখন।

নব্বই শতাংশ ছুঁল যখন,
উন্মাদ প্রায় আমি তখন,
ভেঙ্গে দেব, গুঁড়িয়ে দেব,
সকল বাঁধা উড়িয়ে দেব,
রক্ত নদী বইয়ে দেব,
সকল কিছু পুড়িয়ে দেব।

ভালবাসার শতাংশ ভাগ পূর্ণ হল যখন,
জগত জুড়ে সুখ বিলাতে তৈরি আমরা দুজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.