তিনি বলেছেন, “জিএসপি নিয়ে করণীয় আগামী ৩১ মার্চের মধ্যেই শেষ করব। ২০০ জন পরিদর্শক নিয়োগ, ডাটাবেজ তৈরি এবং ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়ন- এ তিনটি বিষয়ে এ সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে।
“আশা করি জিএসপি বিষয়ে যুক্তরাষ্ট্র আরো উদার হবে। ”
বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএর আয়োজনে চট্টগ্রামে অ্যাপারেল ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশেনের (কাপেক্সপো) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বিদেশিদের মনে রাখতে হবে আমরা স্বাধীন।
গায়ের জোরে কেউ সিদ্ধান্ত চাপিয়ে দেবে তা মেনে নেয়ার মত দেশ বাংলাদেশ না। ”
২০১৩ সালের ২৮ জানুয়ারি কারখানার কর্মপরিবেশ উন্নত না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করে যুক্তরাষ্ট্র। তবে তৈরি পোশাক পণ্য এই সুবিধা পেত না।
তোফায়েল আহমেদ বলেন, “তৈরি পোশাক রপ্তানিতে আমরা শুধু যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নে সীমাবদ্ধ থাকতে চাই না। চীন, জাপান, কোরিয়া, ভারত আমাদের ডিউটি ফ্রি দিয়েছে।
অন্য দেশগুলোর সঙ্গেও বহুপাক্ষিক না হলে দ্বিপাক্ষিক আলোচনা করে এ সুবিধা আদায় করে নেব। ”
৫ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী অবরোধ-হরতাল ও সহিংসতায় তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা বাধার মুখে পড়েন উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিজেদের দক্ষতায় রপ্তানি গতি ব্যাহত হতে দেয়নি।
এ খাতের ব্যবসায়ীদের সহায়তা দিতে রপ্তানি মূল্যের ওপর দশমিক ২৫ শতাংশ হারে নগদ সহায়তা এবং সেলস টেক্স দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত বিজিএমইএ নেতারা চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের আবেদন করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “চট্টগ্রামে পাঁচশ তৈরি পোশাক কারখানার মধ্যে মাত্র তিনশটি চালু আছে।
আজ থেকেই চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করব। ”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী ও বিজিএমইএ চট্টগ্রাম ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান এস এম আবু তৈয়ব।
কাপেক্সপো উপলক্ষে ফ্যাশন শো ও সেমিনারের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এবারের মেলায় ৫০টি স্টল রয়েছে।
শনিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনদিনের এ প্রদর্শনীতে ৫০টি স্টলে ত্রিশটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে অংশ নিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।