আমাদের কথা খুঁজে নিন

   

মোহাম্মদপুরে নারীর গলিত লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বসিলার সিটি ডেভেলপার নামে একটি প্রতিষ্ঠানের শূন্য ব্লক থেকে লাশটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকাল ৯টার দিকে স্থানীয়দের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, লাশ গলিত হওয়ায় ওই নারীর বয়স শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.