আমাদের কথা খুঁজে নিন

   

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁ গ্রামের একটি পুকুর থেকে মহিদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মহিদুল ওই গ্রামের আবদুল সোবাহানের ছেলে। সে স্থানীয় ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে মহিদুল স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে স্থানীয় একটি পুকুরে মহিদুলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, লাশের মুখে ও চোখে ক্ষত ও রক্তের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.