স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই....... এখন বাজিকররা বাজি ধরবেন এই নিয়ে, যে মেসি জোড়া গোল নাকি? হ্যাট্রিক? আজ কাল এমন হয়ে দাড়িয়েছে যে মেসি মাঠে নামলেই জোড়া গোল।
গতকাল রাতে ফেবারিট অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১-এ উড়িয়ে দেয় বার্সেলোনা। আর তাতেও রয়েছে মেসির ২ গোল। এ নিয়ে ছলতি বছর তার গোলের সংখ্যা ৯০ এ। যা কোন ফেবারিট ক্লাব এবং দলের হয়ে রেকর্ড।
শীর্ষস্থানটা আরও সুসংহত করল বার্সা। ১৬ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের অর্জন এখন ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমানসংখ্যক ম্যাচে অর্জন ৩৭ পয়েন্ট। অর্থাত্ অ্যাটলেটিকোর সঙ্গে বার্সার ব্যবধান এখন নয় পয়েন্ট, যা এক ম্যাচ আগে ছিল ছয়।
এসপাানিওলের সঙ্গে ড্র করায় রিয়ালের সঙ্গেও ব্যবধান বেড়েছে বার্সার।
আগে ব্যবধান ছিল ১১ পয়েন্ট। এখন তা বেড়ে দঁাড়িয়েছে ১৩। এ অবস্থায় বার্সাকে পেছনে ফেলে রিয়ালের শিরোপা জয়ের স্বপ্নটা বলতে গেলে কঠিনই হয়ে গেল। লিগে ১৬ ম্যাচে রিয়ালের অর্জন ৩৩ পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়।
এ মেৌসুমে দুর্দান্ত খেলতে থাকা অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার ম্যাচে বেশ লড়াই হবে∏এমনটাই ভাবা হচ্ছিল।
অ্যাটলেটিকো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও ম্যাচের প্রথম গোলটি করে সেই ধারণার সত্যতাও প্রমাণ করেন। তবে নু্ ক্যাম্পে স্প্যানিশ জায়ান্টদের কাছে শেষ পর্যন্ত খড়কুটোর মতো উড়ে গেল অ্যাটলেটিকো।
৩১ মিনিটে ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে তাদের প্রাপ্তি বলতে এটুকুই। ম্যাচের বাকি সময় ছিল শুধুই বার্সার।
৩৬ মিনিটে আদ্রিয়ানো ও ৪৫ মিনিটে বুসকেটসের গোলের সুবাদে ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধে (৫৭ ও ৮৮ মিনিট) জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লিওনেল আন্দেস মেসি।
রিয়ালের বিপক্ষে গতকাল মাঠে নামার আগে পয়েন্ট তালিকার তলানিতে ছিল এসপানিওল। সেই দলটির বিপক্ষে ড্র রিয়ালের কাছে দুঃস্বপ্নের মতোই। দুঃস্বপ্নের শুরুটা হয় ম্যাচের ৩১ মিনিটে।
রিয়ালের জালে বল জড়িয়ে এসপানিওলকে এগিয়ে দেন সার্জিও গার্সিয়া। তবে প্রথমার্ধে যোগ করা সময়ের এক মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিট) ফ্যাবিও কোয়েনত্রাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। এর পর গোলের আর দেখা মিলছিল না। মনে হচ্ছিল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে চলেছে রিয়াল।
তবে ৮৮ মিনিটে এসপানিওলের মিডফিল্ডার অ্যাঞ্জেল আলবিনের গোলে হতাশায় ডুবে লিগ চ্যাম্পিয়নরা। এই ড্র খুব সম্ভবত শিরোপার লড়াই থেকেই ছিটকে দিল তাদের।
অবস্থানে থেকে বার্সাকে পেছনে ফেলে শিরোপা জয় কি রিয়ালের পক্ষে সম্ভব?
নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে রিয়ালের লা লিগা জয়ের সম্ভাবনা একবারে শূন্যের কোঠায়। কারণ, লিগে এখন পর্যন্ত বার্সা হারেনি, ড্র কেবল একটিতে। অন্যদিকে রিয়াল জিতেছে মাত্র ১০টিতে, তিনটিতে হার ও তিনটিতে ড্র।
আগামী ম্যাচগুলোতে নিশ্চয়ই আকাশ থেকে একেবারে পাতালে নেমে আসবে না বার্সা। রিয়ালের ভক্তরা অবশ্য ভিন্নমত পোষণ করতে পারেন। বলতে পারেন, এখনো অনেক পথ বাকি। তবে রিয়াল-ভক্তরা আশাহত হতে পারেন হোসে মরিনহোর কথায়। রিয়ালের কোচ যে আগেভাগেই শিরোপার আশা ছেড়ে দিয়েছেন!
প্রথম আলোর মন্তব্য সমূহ:
Mustafa
Well done Barca & the greatest MESSI. Go ahead.
Shahisur Rahman
২০১২.১২.১৭ ১১:৩৩
Well done Barca, well done Messi, just go ahead...
nasir
Thank you Messi and many many thanks Barca to choice a great or talent player like Messi.....This team is the best team in all other team
Rajib Mirdha
বেচারা ফ্যালকাও ! প্রথম গোল টা করে কি যে পাপ করেছিল ! পাপের ফল হিসাবে চার চারটা গোল খেয়ে বসল।
তবে আদ্রিয়্নোর সমতা ফেরানোর গোলটি ছিল ভয়ংকর সুন্দর। আর মেসি তো মেসিই। তবে এইটা সত্য, প্রথমে গোল খেয়ে বসলে বার্সেলোনার যে অগ্নি রূপ দেখা যায় তা অবিশ্বাস্য ! তাই ভাল ভালই থাকতে চাইলে বার্সেলোনার বিপক্ষে আগে গোল করার মত পাপ (!) করা কোন দলের উচিত হবেনা।
ভাই মরিনহো, এত দিনে আপনি বাস্তববাদী হইলেন ! আপনার ক্লাবের ভক্তদের ও আপনার মত বাস্তববাদী হওয়া উচিত। নাইলে মুখ লুকাইতে জায়গা পাবেনা।
Firoz Alam
২০১২.১২.১৭ ১৬:১৮
তাদের সব চাইতে বড় শত্রু হলো তাদের হিংসাত্বক মনোভাব। যেন তারা কখনোই হারেনি। আর রিয়ালেতো ২ বান্দা আছে (১। রোনালদো, ২। মারিনহো) যারা দর্শক সমর্থন না পেলেও, নিজেরা নিজেদের সমর্থন দিতে ভোলেননা।
সূত্র: প্রথম আলো এবং রয়টার্স ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।