আমাদের কথা খুঁজে নিন

   

জীবন পথের পথিক

ধুসর চলছি হেটে অজানা পথে দূর গগনের মায়ায় স্নিগ্ধ আবেশ জড়িয়ে রয়েছে গাছের ছায়ায় ছায়ায় ..... পথের ধুলো বন্ধু আমার সঙ্গী গাছের পাতা শিশির বিন্দু পায়ে পায়ে পরম মায়ায় গাথা .... হাটছি আমি ভাবছি যে তাই যাব কত দূর ? মনের মাঝে বাজছে যে আজ এক অচেনা সুর.... হৃদয় পথে হাটছে যে জন তার যে দেখা নাই দূর অজানারে জিজ্ঞাসা করি কেমনে তারে পাই ? পাওয়া-না পাওয়ার মিলাতে হিসাব সময় বয়ে যায় চলতে চলতে জানি একদিন হারাবোই অজানায়.....  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.