নতুন ব্লগার হিসাবে আছি....... নোংরা রাজনীতির শিকার হল বিশ্বজীত সাহা। কি দোষ ছিল ছেলেটির? পেটের তাগিদে সে ঘর থেকে বের হয়েছিল, বিজয়ের মাস। পতাকা বানানো তার পেশা। দেশের স্বধীনতাকামী মানুষ তার পতাকা কিনে নিজেদের স্বাধীন মনে করবে, স্বাধীনতার উৎসব পালন করবে, আর এতে দুটো পয়সা বিশ্বজীতের পকেটে আসবে। হরতাল অবরোধ বলে ঘরে বসে বসে ছুটি কাটানো, পেপার পড়া, আর হরতালের লাইভ খবর দেখা বিশ্বজীতের জন্য নয়, তার এত বড় চাকুরীও নেই যে হরতালে বসে থাকলে তার পকেটে টাকা আসবে।
তাই শত বাধা উপেক্ষা করে কাষ্টমারের ফোন পেয়ে দেরী করেনি। আর এটাই কাল হল বিশ্বজীতের জন্য। নরকের বলী হল বিশ্বজীত। নোংরা রাজনীতির শিকার হল।
হে অচেনা যুবক বিশ্বজীত তোমাকে কখনও দেখিনি, তবুও বলছি! তুমি শিকার হলে এ নোংরা রাজনীতির, তোমাকে বলার মত ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
তুমি ভাল থেক! তোমার ভগবান তোমাকে শীতল ছায়ায় রাখুক!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।