ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । এই কৃষক আমার পতাকা
এই মজুর আমার দেশ
এই সবুজ আমার রুপ
বড় অবুঝ আমার বেশ ।
লুটিয়ে পড়ছে শ্রমজীবি মানুষ
লুটিয়ে পড়ছে পায়
নিজ অধিকার বুঝতে না শিখে
বড় বেশি অসহায় ।
আর শোষকের দল
মিথ্যে দোহাই দিয়ে তাদের
করছে বৃদ্ধি বল।
তবু এ সমাজ
দিতে চায় আজ
তাদেরই স্বীকৃতি
মজুরের দল করে বাঁচে শুধু
হাজারো আকুতি ।
কেউ না দেখে
পিছু ফিরে তাকে
হেরে যায় সে
জীবনের বাঁকে
প্রতিক্ষণে ক্ষণে
বিষন্ন মনে
চুপিসারে ঝড়ে
অশ্রু নয়নে ।
শুধু বন্ছনা
শুধু অবহেলা
নত মস্তকে
কাটে তার বেলা ।
আর কত বাকী
সমতার পথ
ধুকে ধুকে চলে
মানবতা রথ ।
এই নাকি আজ সভ্যতা
মোটা কাপড়টা লুটিয়ে নিয়েও
স্বল্পবসন নগ্নতা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।