আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান তার কৃতকর্মের জন্য কখনো ক্ষমা চাইবে না (এটা আমার ধারণা)

বাংলাদেশের সাধারণ মানুষ বা সরকার যতই দাবী করুন, পাকিস্তান মহান স্বাধীনতা যুদ্ধের সময় তাঁদের কৃতকর্মের জন্য, হত্যা- লুন্ঠন, ধর্ষণের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে না। -- এটা পাকিস্তানের সিদ্ধান্ত নয়-- আমার নিজের ধারণা। কারণ যে মিথ্যের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রটির জন্য ক্ষমা চাইবার মতো সাহস তাদের নেই। কারণ ক্ষমা চাইলেও তাদের মিথ্য ভিত্তিটা আরো নড়বড়ে হয়ে যাবে। পাকিস্তানের ক্ষমা না চাওয়ার কতকগুলো কারণও বিদ্যমান-- প্রথমত:: ক্ষমা চাওয়ার সাথে সাথে আসবে ক্ষতিপূরণের বিষয়টি।

অবিভক্ত পাকিস্তানে পূর্ব পাকিস্তানের উপর যে লুন্ঠন চালিয়েছিল এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে জান মালের ক্ষতি তারা করেছে তাতেত তিনটি পাকিস্তান নিলামে তুলেও পরিশোধ করতে পারবে না। অতএব- বিষয়টি পাকিস্তানের জন্য অমীমাংশিত রাখাটাই শ্রেয়। দ্বিতীয়ত: বাংলাদেশের রাজনীতিতে এখনো পাকিস্তানের প্রভাব বিদ্যমান। পাকিস্তানের অনেক প্রেতাত্মা রাজনীতিতে সক্রিয়। অনেকে তো এখনো মাঝে মাঝে পাকিস্তান জিন্দাবাদ বলে ফেলে।

ক্রিকেট খেলায় পাকিস্তান সমর্থনকে আমি মাইন্ড না করলেও পাকিস্তানী মনোজগতের প্রভাবকে কোনোভাবেই গ্রহণ করা যায় না। স্বাধীনতা নিয়ে কটাক্ষ করা, সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া এগুলোর মাঝে পাকিস্তানী ভুতের প্রভাব খুজে পাওয়া যায়। তাছাড়া অনেকে তো রাজনীতির ক্ষেত্রে পাকিস্তানের প্রত্যক্ষ সমর্থন আদায়ের চেষ্টা করেন। অবশ্য ভারতের আনুকুল্য লাভের চেষ্টাও আমরা দেখতে পাই এই দেশে। তৃতীয়ত: ধর্মের নামে পাকিস্তান জন্ম লাভ করলেও, এদের মধ্যে অধর্মটাই বেশি।

বালুচ, সিন্ধ এর উপর এখনো তাদের নির্যাতন চলছে যেমনটি চলেছিল বাঙালীদের উপর। ধর্মটা এদের কাছে ক্ষমতাগ্রহণের হাতিয়ার-- আর তাই উদারতা বা বিনয়ী হওয়ার মতো ভদ্রতা তারা কখনো শেখেনি। পাকিস্তানের অনেক মানুষ এখনো মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে ভারতের কাছে তাদের পরাজয়। বাংলাদেশের অকুতোভয় মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব তারা মোটেই দিতে চায় না। ভারত সহায়তা না করলে হয়তো আমাদের সময় আরেকটু বেশি লাগতো কিন্তু স্বাধীনতাকে অনিবার্য করেছে বাংলাদেশের মানুষ।

অবশ্য ভারতেরও কিছু মানুষ আছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে তাদের দান বলে মনে করতে চায়-- এই দৃষ্টিতে ভারতীয় ও পাকিস্তানী সেই মনোজগতের মধ্যে কোনো পার্থক্য নেই। পাকিস্তান যদি বাংলাদেশের কাছে ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের কিছু যায় আসে না। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ পাকিস্তানীদের এমনিতেই ঘৃণা করে। একটি সত্যি গল্প দিয়ে শেষ কর। গুলশান এভেনিউতে এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী এইউ আহমেদের একটি বাড়ী ছিল।

তিনি বাড়ীতে একবার টুলেট বিজ্ঞাপন লাগিয়ে লিখেছিলেন (সম্ভবত এরশাদ আমলে)---- নট ফর পাকিস্তান এন্ড মিডিল ইস্ট কান্ট্রিজ। এর প্রতিক্রিয়াও হয়েছিল। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানী দুতাবাস থেকে আপত্তি দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এইউ আহমেদ বলেছিলেন-- আমার মেয়ে আমি যেখানে খুশী বিয়ে দেব কিন্তু পাকিস্তানীদের সাথে নয় এটা বিজ্ঞাপনে দিলে দোষ কি? আসলে পাকিস্তানীদের প্রতি এমন ঘৃণা এখনো বিদ্যমান। তাই আমার মনে হয়, এদের কাছে ক্ষমা চাওয়া অর্থহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.