প্রলাপ সময়কে নিশ্চিত করা যায়না, এমনিতেই আমি হতচ্ছাড়া কোন কিছু নিয়ে বেশিক্ষণ আমার জাতে সয় না। তুমি আমার দুর্লভ পাওয়া। চেষ্টা করলে সবই পারা যায়, এই যা “চেষ্টাটা করা হয় না”; এটা আমার আজ, কিন্তু অনাগত সময়- কে নিশ্চিত বলতে পারে? হয়তো দেশের প্রেসিডেন্ট হয়তো মার্কামারা ব্যবসায়ী, হয়তো নামজাদা কেঁউ হয়তো কিছুই না, ভবঘুরে; হয়তো বলে যা আছে সে তো ভবিষ্যৎ। আমার আজ তো সোনাঝরানো! এই যে “ তুমি”!! তুমি পাশে থাকলে- নিজেকে অনেক কিছু মনে হয় তুমি পাশে না থাকলে- কোন কিছুই না ভবিষ্যৎ সেতো অর্থহীন প্রলাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।