আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক লঙ্কা বিজয় ও রাবণের বিচিত্র ভুমিকা

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । পশ্চিমা বিশ্বের সামরিক ও অর্থনৈতিক আগ্রাসন এখন কিছুটা স্তিমিত। বলছি না যে আগ্রাসন বন্ধ হয়ে গেছে, তবে এখন চলছে শোষণের পালা। তবে এরই মাঝে কালো প্রজাপতির মত ডানা মেলছে আরেকটি ভয়ংকর শব্দ, তা হল ‘সাম্প্রদায়িক দাঙ্গা’।

এবং সবচেয়ে বড় আতংকের কথা হল, এই মুহূর্তের সাম্প্রদায়িক দাঙ্গাকে আমরা কতটুকু ‘দাঙ্গা’র কাতারে ফেলতে পারবো তা নিয়ে দাঁড়িয়ে গেছে খুব বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ যেকোনো মুহূর্তে এই দাঙ্গা জাতীয় বলয়ের বাইরে গিয়ে বিশ্বজনীন রূপ নিতে পারে। আমি মোটামুটি মূর্খ মানুষ, বেশী কিছু বুঝি না। তবে সাধারণ জ্ঞান থেকে কিছু কথা বলতে পারি। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের গতি বিষয়ক তৃতীয় সুত্রমতে, ‘একটি বস্তু অপর একটি বস্তুকে যে বলে আঘাত করে, আঘাতপ্রাপ্ত বস্তুটিও প্রথম বস্তুটিকে সমান ও বিপরীতমুখী বলে আঘাত করে’।

বিগত কিছুদিনের আপাতদৃষ্টিতে সামঞ্জস্যপূর্ণ দুটি ঘটনার প্রতি একটু আলোকপাত করি। ১। মিয়ানমারে কতিপয় বৌদ্ধ কিছু মুসলমানকে আঘাত করেছিল ২। কতিপয় মুসলমান রামুতে কিছু বৌদ্ধর উপর আঘাত করেছিল বিজ্ঞানী নিউটনের সূত্রমতে কিন্তু আমি ঘটনা দুটি মিলিয়ে ফেললাম। তাহলে আর সমস্যা কোথায়? তাই না? কিন্তু সমস্যা আছে।

ওই যে, প্রভাবক বলে একটা জিনিস আছে আমরা জানি। যা কোন ক্রিয়া ঘটতে অনুপ্রাণিত করে। সেই প্রভাবকের কারনেই কি প্রথম ক্রিয়াটি ঘটেনি? কোন একটি প্রভাবক কি বিপরীত ক্রিয়াটি ঘটাতে সফল ভুমিকা পালন করেনি? সেই প্রভাবকরা কি এখন সমানুপাতিক ধ্রুবকের মতই অবিচল এবং নিরাপদ নয়? যদি আমরা সেই প্রভাবকদের চিহ্নিত করে অপসারণ করতে পারি, তাহলে তো আর কোন ক্রিয়া বিক্রিয়াই ঘটবে না। অযথা একে অপরকে দোষারোপ করে তো আমরা নিজেদের বন্ধন আরও শিথিল করছি। এভাবে চলতে থাকলে এই সুবিশাল লৌহ কঠিন মানব সভ্যতা নিজেদের মাঝে বিক্রিয়া করে অচিরেই বায়বীয় পদার্থে পরিণত হবে।

ছোট্ট একটি কবিতা বলি, এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই লেখা, নির্বিচারে মরছে মানুষ পুড়ছে লঙ্কা রাবণ বধের নামে, হাসছে রাবণ বিষবৃক্ষের ছায়ায় দেখছে মজা, লড়ছে কেমন লক্ষ্মণে আর রামে… ধন্যবাদ । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।