মরে যাবার জন্যে বেঁচে আছি, সুন্দর কিছু স্বপ্ন নিয়ে... Genocide মানে আমি জানতাম গনহত্যা (কোন জাতিগোষ্ঠীর উপর নির্বিচারে হামলা), যেখানে অনেক সাধারণ নিরপরাধ মানুষের প্রানহানী ঘটে। রক্তপাতহীন বর্বরোচিত হামলাকেও যে Genocide বলা হয়, এখন জানলাম। বাংলাদেশকে যদি একটা ধর্মান্ধ-মুসলিম-সন্ত্রাসীদের আখড়া হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা যায়, তাতে অনেক রাজনৈতিক, ধর্মান্ধ এবং মানবতাবাদী গোষ্ঠীর লাভ। ধিক্কার জানাই বৌদ্ধ-মন্দিরে হামলাকারী পশুদের আর ধিক্কার জানাই এই ঘটনা নিয়ে সুবিধাবাদীদের। দুদলই দেশের শত্রু। কে জানে, দুদলই হয়তোবা একই গোষ্ঠী! বিভিন্ন মহলের (বিশেষ করে চরমপন্থি আস্তিক আর চরমপন্থি মানবতাবাদী নাস্তিক) কাঁদা ছোড়াছুড়ি আর সরকারের ত্যানাপেঁচানো তদন্ত হয়তো কোনদিন হামলাকারী পশুদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে দিবেনা। আমরা কেবল দেখে যাবো, একই নাটকের বারবার মঞ্চায়ন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।