আফগানিস্তানে নিযুক্ত আন্তর্জাতিক বাহিনীর অধিনায়ক জেনারেল জোসেফ ডানফোর্ড আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন, তারা যেন আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে না নেন।
জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সেনাদের প্রত্যাহার করে নিলে দেশটিতে গণতন্ত্রের অগ্রযাত্রা হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, তালেবানদের সঙ্গে আলোচনা অত্যাবশ্যক, তা সে এখনই হোক বা দেরিতে। এ ছাড়া বিশ্বের রাজনীতিকদের সহযোগিতা ছাড়া দেশটিতে নাগরিকদের মৌলিক অধিকার যে প্রতিষ্ঠিত হবে না, তা-ও জানিয়েছেন ডানফোর্ড।
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জেনারেল জোসেফ ডানফোর্ড আজ বুধবার এসব কথা বলেন।
ডানফোর্ড ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্ট ফোর্সের (ইসাফ) শেষ কমান্ডার। আগামী বছর তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা।
জোসেফ ডানফোর্ড আরও বলেন, ‘পরবর্তী ১৮ মাসই হবে সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার সময়। তাই আমরা এখন থেকেই সেটা শুরু করতে চাই। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে, ২০১৪ সালে নয়, আমরা প্রত্যাহার করব ২০১৮ সালে।
’
আগামী সপ্তাহে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ এলাকাটি আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।