জন্ম থেকেই জ্বলছি আগুন আমার ভীষণ প্রিয় আগুন জ্বালাই পুড়াই শান্তিপ্রিয় নই আগুন হতেই ইচ্ছে করে এখন কে বানাবে আমাকে জুতসই দিয়াশলাইয়ের কাঠি গুলো রাখে নিজের মাঝে বিদ্রোহ কি পুরে বাঙালি কি দিয়াশলাইয়ের মতো জ্বলে উঠে অনেক একাত্তরে ঘষায় ঘষায় বিদ্রোহী করোটি আমার ভাবনা, চিন্তা, স্বপ্ন দেখা পাথর-পাথর ঘষার মতো জ্বলে প্রাচীন আগুন, নব্য অগ্নিলেখা অস্থি আমার অস্থিরতাময় আমার কোন তরুণাস্থি নেই ঘষায় ঘষায় নষ্ট হয়ে গেছে আগুন জ্বালাই, আমি আগুন দেই প্রাণী আমি ভীষণ সরীসৃপ ঘুম পাড়িনা ঘুম আসেনা ধুর স্বপ্নে শুধু অগ্নিকাণ্ড দেখি সকল স্বপ্ন অনেক একাত্তর কদিন ধরে চোখ হয়েছে অন্ধ পাচ্ছি তবু বারুদ পোড়া গন্ধ সহস্রসাল জ্বলছে আগুন বঙ্গে দৃষ্টি ছাড়াও হয়না দ্বিধাদ্বন্দ্ব মাগো,আমি তোমার অধম পুত্র হারিয়েছি নাড়িছেড়া সূত্র জন্ম থেকেই জলছি তবু গর্বে জন্মেছিলাম অগ্নিমাতার গর্ভে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।