আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে বোমা হামলায় ন্যাটো হেলিকপ্টার ধ্বংস : ৩ আফগান গোয়েন্দা নিহত

আফগানিস্তানে বিদ্রোহীদের বোমা হামলায় একটি ন্যাটো হেলিকপ্টার ধ্বংস হয়ে গেছে। হামলায় অন্তত ৩ জন আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, গতকাল বাগরাম বিমান ঘাঁটিতে বিদ্রোহীদের বোমা হামলায় একটি ন্যাটো হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। হামলায় তিনজন আফগান গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। এ সময় হেলিকপ্টারটিতে ন্যাটো সেনারাও ছিলেন। তারাও আহত হয়েছেন বলে জানানো হলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাইন ইলেভেনের একাদশ বর্ষপূর্তির দিনে এ হামলা হলো। টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন চালায়। এখন পর্যন্ত আফগানিস্তানে ৩ হাজার ন্যাটো সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সদস্য ২ হাজার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.