আমাদের কথা খুঁজে নিন

   

শতবার তোমার প্রেমে পড়তে চাই

আমি আর ভাববোনা, মিছে আর ভাববোনা তোমাকে....যত কষ্টই হোকনা বিরহে আর কাদবোনা……… পিছুটান পিছু থাকনা...আমি ভাববোনা,আর অযথা.....তোমা্কে..... আমি শতবার তোমার প্রেমে পড়তে চাই, সেই প্রথমবারের মতো…… তোমার চোখে চোখ রেখে দেখতে চাই আমার সর্বনাশ! সেই না ভোলা ক্ষনের মতো! আমি শতবার চাই তোমার সাথে বৃষ্টিতে ভিজতে সেই প্রথম অপার্থিব স্পর্শের মতো… বৃষ্টিস্নাত হয়ে হারিয়ে যাব দু'জনে... অজানা কোন গন্তব্যে, পথের সীমানা জানা থাকবেনা কারোই…… আমি শতবার তোমার হাত ধরে কাঁঠালীচাঁপার ঘ্রাণ নিতে চাই ঘ্রাণে ঘ্রাণে পাগল হয়ে যেতে চাই... মিষ্টি সুবাসের মতো! আচ্ছা ভালোবাসার কি কোন ঘ্রাণ আছে বলোতো?? আমার না খুব ইচ্ছে হয় ঘ্রাণ নিয়ে দেখতে! আমাদের ভালোবাসায় নিশ্চয়ই খুব মিষ্টি একটা ঘ্রাণ থাকবে তাইনা!! শতবার আমি হারাতে চাই তোমার মনের গহীনে... ডুব সাতার দিয়ে পার হয়ে যেতে চাই আমাদের মনের মাঝের দূরত্বটুকু... এ কেমন অবাক ভালোবাসা বলো!! যেখানে নেই কোন চাওয়া পাওয়া হিসেবের জের নেই চোখে চোখ রেখে ভুলে যাওয়া সবকিছু... নেই হাতে হাত রেখে জৈবিক ভালোবাসার লেনাদেনা! কোন এক চাঁদনী রাতের প্রহরে.... বাতাসের কোলে ভাসিয়ে দেবো আমার ভালোলাগা টুকু সে বাতাস তোমার মুখ, চোখ, ঠোঁট ছুঁয়ে যাবে .... আর তুমি জেনে যাবে যে সে স্পর্শটুকু আমারই ছিলো! ## একটি আগোছালো প্রয়াস...... সেই কবে যেন লিখতে শুরু করেছিলাম....ভুলে গেছি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।