বেলা ডুবে যায়
বাংলাদেশের রান যখন ১৫০, তখন সজিব বলল, চলেন ফিশিং এ যাই। আমি বললাম, এই খেলা রেখে যাওয়া যায় বল! (সজিব হলো আমার ক্যাম্পাস এর ছোট ভাই। আর এখন আমরা একই বাসায় থাকি)।
আবার সজিব বলল, বলেনতো বাংলাদেশ কত রান করবে? আমি বললাম, ৩১৫ করবে। আমি বললাম, তোমার ধারনা? সজিব আশাবাদি হতে পারছিলো না (অবশ্যই বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্সের ভিত্তিতে)।
ও বলল, ২৭০-৮০, আর যদি কলাপ্স করে তবে ২৩০-৪০। আমি হাসলাম। সজিব বললো, হাসলেন যে? আমি বললাম, এমনি হাসছি, কিছু মিন করিনি। তোমার কথায় যুক্তি আছে।
এরপর বাংলাদেশ আমাদের অনুমানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে।
৩২৬ রান করেছে। এই রান করতে পাঁচজন ব্যাটস্ম্যান ব্যাটিং করেছে। তাতে ছিল একটি সেঞ্চুরী, তিনটি হাফসেঞ্চুরী আর একজন অপরাজিত ৪৪ (১৬ বলে)। আমার দেখা বাংলাদেশের খেলা সবচেয়ে সলিড ইনিংস। আমার অনুমানকে মিথ্যা প্রমানিত করতে বাংলাদেশ আমাকে তার সবচেয়ে সলিড ইনিংস দেখিয়েছে।
আমার এই পরাজয় সীমাহিন গর্বের। আশায় আছি পরের ইনিংসে পাকিস্তানকে তারাতারি অলআউট করে বোনাস পয়েন্ট তুলে নিবে। পরের ম্যাচে শ্রীলংকাকে হাড়িয়ে ফাইনালে উঠা লাগবে যে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।