আমাদের কথা খুঁজে নিন

   

তুমি** শতবার

[[কবিতা+বিশ্লেষণ+বিবিধ]]©

শত বিজয়ের বিজয়ী তুমি শত দিবসের সূর্যোদয় শত নয়নের অশ্রু তুমি শত মানবের যুদ্ধ জয়। শত শহীদের স্বপ্ন তুমি শত আহতের আশ্বাস শত ব্যথিতের ভরসা তুমি শত প্রাণীদের প্রশ্বাস। শত ক্রোধেতে শান্ত তুমি শত ধৈর্য্যের পরিচয় শত শক্তিতে অটল তুমি শত গুণের এক বিষয়। শত কালেরই শান্তি তুমি শত কান্নার অবসান শত প্রলয়ে সহায় তুমি শত সহস্র অবদান। শত ভুলেরই ঊর্ধ্বে তুমি শত শুদ্ধের চিহ্ন শত প্রভাতের আলো তুমি শত পথিকের জন্য ।। **সৃষ্টিকর্তাকে সম্বোধন করেছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।