আমাদের কথা খুঁজে নিন

   

মুত্র শুধু মুত্র নয়, হোক প্রতিবাদের অস্ত্র

জন্ম থেকে জ্বলছি প্রতিদিন অন্তত ৫টি অন্যায় ঘটনার খবর পাই আমরা। যার প্রতিবাদ আমরা করতে পারি না। কিন্তু কথা ছিল আমরা অন্যায় দেখলে প্রতিরোধ করবো, তা না পারলে প্রতিবাদ, তাও না পারলে মনে মনে ঘৃণা করবো। আমি শেষেরটা করি। মানে ঘৃণা করি।

তবে একটু আনুষ্ঠানিকতা মিশিয়ে করি। প্রতিদিন আমি অন্তত ৫-৭ বার প্রশ্রাব করি। ভাবলাম শুধু শুধু কমোড নোংরা করে কি লাভ? তার চেয়ে এই মুত্রটা কাজে লাগাই। যে সব অন্যায় ও অন্যায়কারীদের দেখেও কিছু বলতে পারি না তাদের উদ্দেশ্যে আমি প্রশ্রাব করি। সকালের প্রথম মুত্রটা বাইডিফল্ট রাজাকার গোলামাযম + নিজামীর নামে।

এরপরের গুলো'র প্রাপক প্রথম আলো পত্রিকা দেখে আর সামু ব্লগের পোস্ট পড়ে নির্বাচন করি। আপনারাও করুন। শুধু শুধু মুত্র বিসর্জন না করে, এই তরলটুকু কাজে লাগান। অন্যায়ের প্রতিবাদ করুন। ঘরে ঘরে টয়লেটগুলো'কে প্রতিবাদভূমি বানিয়ে তুলুন।

আশা রাখি সবার অংশগ্রহনে এই অহিংস প্রতিবাদ আগামীতে আরো বড় পরিসরে পৌছাবে। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.