আমাদের কথা খুঁজে নিন

   

মুত্র থেকে নতুন দাঁত !

মুত্র থেকে নতুন দাঁত গজানোর পদ্ধতি আবিষ্কার করেছেন একদল চীনা গবেষক। চীনের গুয়াংজু প্রদেশে অবস্থিত ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথের বিজ্ঞানীরা মানুষের মুত্র ব্যবহার করে দাঁতের গোড়া সৃষ্টিতে সক্ষম হয়েছেন।

তাদের এ গবেষণার ফলাফল ‘সেল রিজেনারেশন জার্নাল’ এ প্রকাশিত হয়েছে। বয়স হলে কিংবা কোনো দুর্ঘটনায় অনেকেই দাঁত হারান। একবার দাঁত পড়ে গেলে আর দাঁত গজায় না।

তাই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই নতুন দাঁত গজানোর কৌশল নিয়ে গবেষণা করছিলেন।

চীনের গবেষকদের দাবি, মূত্রকে স্টেম সেলের উৎস হিসেবে ব্যবহার করে প্রাথমিক দাঁত গজানো সম্ভব। যাদের দাঁত পড়ে গেছে তাদের জন্য এ উদ্ভাবন সুসংবাদ হতে পারে বলে তারা ধারণা করছেন।

এদিকে, মুত্র থেকে দাঁত গজানোর এ পদ্ধতির সমালোচনা করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক চেরিস ম্যাশন। তিনি বলেন, এটা খুবই খারাপ একটা উৎস।

এ পদ্ধতির কিছু ত্রুটি আছে বলেও জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.