গণতন্ত্র পুনরুদ্ধারে ঈদের পর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার ১৮ দলীয় জোটের নতুন মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক ইফতার পার্টিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “অন্যায়-জুলুম-অবিচারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য আমরা ১৮ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে ঈদের পর সংগ্রাম শুরু করব। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ”
গুলশানে দ্য ওয়েস্টি ঢাকা হোটেলে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের আয়োজনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
এতে জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
গত এপ্রিলে চার দলীয় জোটকে সম্প্রারণ করে নতুন রাজনৈতিক জোট ‘১৮ দলীয় জোট’ গঠন করা হয়।
২০০৬ সালের অক্টোবরে চার দলীয় জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য অলি আহমেদ, সাবেক স্পিকার রাজ্জাকসহ দলের একডজন নেতা ও সাংসদ নিয়ে নতুন দল এলডিপি গঠন করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “বর্তমানে জুলম-নির্যাতন-অবিচারের বিরুদ্ধে আমরাই বিজয়ী হতে পারব। কারণ গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সফলকাম হয়েছি।
”
গণমাধ্যমে স্বাধীনতা ও সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, “এই সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু নেই। ক্ষমতাসীনদের হাতে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। গত সাড়ে তিন বছরে ১৪ জন সাংবাদিক হত্যা হয়েছে। এর কোনো প্রতিকার পাওয়া যায়নি। ”
এর আগে অলি আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, “বর্তমান সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে।
এদের হাতে দেশ নিরাপদ নয়। তাই এই রোজায় সবাইকে শপথ নিতে হবে- ঈদের পর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।