আমাদের কথা খুঁজে নিন

   

এবার গৃহশিক্ষক তিলক চন্দ্র রায়ের কপালে লুলামীর তিলক!

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার গৃহশিক্ষক তিলক চন্দ্র রায়ের (২৩) লাঠির আঘাতে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মায়ের মাথা ফেটে গেছে। রাজারামপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে শিক্ষক অনৈতিক প্রস্তাব দিলে মা এর প্রতিবাদ করতে গিয়ে লাঠির আঘাতে আহত হন বলে পরিবারের অভিযোগ। ছাত্রীর মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষক তিলক চন্দ্র রায়কে আজ শনিবার রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ওই ছাত্রীর ভাষ্য, ‘স্যার আমাকে দুই বছর ধরে পড়ান। গতকাল শুক্রবার পড়ার ফাঁকে তাঁর অনৈতিক প্রস্তাবে আমি ভয়ে চিৎকার করে উঠি। চিৎকার শুনে মা ছুটে এলে স্যার লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। ’ গতকাল শুক্রবার রাতে অভিযোগ স্বীকার করে থানায় আটক গৃহশিক্ষক তিলক চন্দ্র প্রথম আলো ডটকমকে বলেন, তিনি মনে মনে ছাত্রীকে বিয়ে করার কথা ভেবেছিলেন। কিন্তু ছাত্রীর কাছ থেকে কোনো সাড়া পাননি।

গতকাল একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকার শুনে মা ছুটে এসে এর প্রতিবাদ করেন। এতে উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তিনি তাঁর মাথায় আঘাত করেন। এলাকাবাসীর ভাষ্য, রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর পুকুরপাড়া গ্রামের ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে গৃহশিক্ষক তিলক চন্দ্র রায় দীর্ঘদিন ধরে পড়াতেন। মেয়েটির বাবা চাকরির কারণে বাইরে থাকেন। গতকাল বিকেলে পড়ানোর ফাঁকে গৃহশিক্ষক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন বলে তাঁরা ছাত্রীর পরিবার সূত্রে জানতে পারেন।

এ সময় সে ভয়ে চিৎকার করে। মেয়ের মা ঘরে ঢুকে এর প্রতিবাদ করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে প্রতিবাদ করতে গিয়ে মা লাঠির আঘাত পান বলে তাঁরা শুনেছেন। এতে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এরপর প্রতিবেশীরা ছুটে গিয়ে গৃহশিক্ষক তিলক চন্দ্র রায়কে আটক করে পিটুনি দেয়।

পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় রাতেই মেয়েটির নানা বদরগঞ্জ থানায় মামলা করেছেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) পৃথ্বীশ কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করার পর গৃহশিক্ষককে আজ শনিবার রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ’ (প্রথম আলো থেকে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.