আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নজরুল ইসলাম ছাত্রদলের কর্মী ছিলেন, ছাত্রদল নিয়ে ব্যপুক কবিতা লিখেছিলেন! (বিনোদনমূলক)

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল | মোদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল আমারা ছাত্রদল মাঝে মাঝে আফসুস লাগে, কবির মত বিশাল মাপের মানুষ কেম্নে ছাত্রদলে জয়েন করল? ছাত্রলীগের সোনার ছেলে হওয়ার শখ কি তার মনে জাগে নাই? আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রলীগ মোদের পায়ের তলায় মূর্ছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল। আমরা ছাত্রলীগ বাহ বাহ! লীগ শব্দটা উচ্চারণের সময় বুকটা ভরে ওঠে, মনে হয় যেন মুক্তিযুদ্ধে রওনা হয়েছি! যাহা হউক, কবিতায় 'দল' অংশ কাটিয়া 'লীগ' লাগানোর জোর দাবি জানাই, এ সংক্রান্ত বিল মন্ত্রীসভায় চূড়ান্ত করা হোক, অতঃপর চূড়ান্ত খসড়া পাস করার জন্য মহান সংসদে উত্থাপন করা হোক। একটা বিল পাস করা ১ মিনিটের কর্ম।

এই গানখানা ছাত্রলীগের থিম সং হিসেবে ব্যবহার করা হোক। যদিও আমার সন্দেহ হয় এই গানে ছাত্রলীগের কিঞ্চিৎ আপত্তি থাকিতে পারে। তবে ''কোপা ছামছু'' গানে উহাদের কোন আপত্তি থাকবেনা বলে আমার ধারনা। কোপা ছামসু বলতেই বিশ্বজিতের কথা মনে পরে গেল, কোপ গুলো ছামছু উপর নয়, বিশ্বজিতের ওপর পরেছিল। আর লিখতে ইচ্ছা করছে না, একটা বিনোদনমূলক পোস্ট লিখতে চেয়েছিলাম কিন্তু বিশ্বজিতের কথা মনে হয়ে মনটাই খারাপ হয়ে গেল।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তুমি বিশ্বজিতের আত্মাকে শান্তিতে রাখো। বিপথগামী সোনার ছেলেদের ওপর তোমার খাস হেদায়েত নাযিল কর। যাতে আর কোন বিশ্বজিৎ অকালে প্রান না হারায়। বিপথগামী হরতাল পিকেটারদের ওপর তোমার খাস হেদায়েত নাযিল কর। যাতে আর কোন সাধারন জনগণ তাদের আক্রমণের শিকার না হয়।

হেদায়েত কর তাদের যারা সহিংস রাজনীতি করে বাঙ্গালীজাতিকে কষ্টে রেখেছে। আর যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয় তবে তাদের ধ্বংস করে দাও। আমীন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.