সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা বাংলাদেশের ইলেক্ট্রনিক সংবাদ মাধ্যমের ক্রমবর্ধমান বিকাশের ফলে সংবাদ এখন খুবই দ্রুত জনগণের কাছে পৌছে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো সংবাদের বিষয়বস্তুতে ঢাকার বাইরের জেলা গুলোর কোন খবরই তেমন প্রাধান্য পাচ্ছে না। একারণে তৃণমূল পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ সংবাদ থেকে দেশের জনগন বঞ্চিত হচ্ছে। এর মূল কারণ ঢাকায় থাকা কেন্দ্রীয় সংবাদাতা ও ঢাকার বাইরের জেলা সংবাদদাতাদের পেশাগত দক্ষ্যতার অসমতা। জেলা ও রাজধানীর সংবাদদাতাদের মধ্যে দক্ষ্যতার অসমতার মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে জেলা পর্যায়ের সংবাদদাতা ও ক্যামেরাম্যানদের পেশাগত মান উন্নয়নের জন্য ধ্র“ব ট্রেনিং এন্ড কমিউনিকেশন বাংলাদেশের ৬৪ টি জেলায় বাংলাদেশের সব টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি ও ক্যামেরাম্যানদের বিশেষ প্রশিক্ষণের কর্মসূচি গ্রহণ করছে। এ কর্মসূচির প্রথম পদক্ষেপ হিসাবে খুলনা প্রেস ক্লাবে আগামী ৮-৯ জুন বাংলাদেশের সকল চ্যানেলের খুলনা জেলার প্রতিনিধি ও ক্যামেরাম্যানদের ধ্র“ব ট্রেনিং এন্ড কমিউনিকেশনের পক্ষ থেকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে বাংলাদেশের স্বনামধণ্য প্রশিক্ষকগণ উপস্থিত থাকবেন। এ বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য কোন জেলা প্রতিনিধি, ক্যামেরাম্যান বা চ্যানেলকে ফিস প্রদান করতে হবেনা। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধ্র“ব ট্রেনিং এন্ড কমিউনিকেশন এর ওয়েব পেজ http://www.dhroobo.com-এ রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।