আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ক্যাচাল দেখতে দেখতে যারা বিরক্ত তারা এখানে আসেন। ব্লগ জিনিসটা আসলে কি আমারে একটু বুঝান।

আপনি আমাকে পছন্দ করেন কি করেন না তাতে আমার কিছু যায় আসে না, আপনাকে খুশি করার জন্য আমি এ পৃথিবীতে আসিনি। আজকে সকালে একটা পোস্ট পড়ে আমি পুরাই অবাক। এত ভাল লিখে একজন মানুষ, আর তার পোস্টে তেমন কমেন্ট নাই। নিথর শ্রাবণ শিহাব এর ব্লগ পড়ে দেখতে পারেন বিশ্বাস না হলে। এখন আমার প্রশ্ন ব্লগ জিনিষটা আসলে কি? আপনারা যে যা বুঝেন একটু লিখে বুঝান আমাকে।

ব্লগ বলতে আমি যেটা বুঝি সেটা হল ব্লগ একজন মানুষের অনলাইন ডায়েরীর মত। সে তার ইচ্ছে মত এখানে লিখবে। কিছুটা স্মৃতি ধরে রাখার জন্য দিনলিপি, কিছুটা গল্প উপন্যাস লিখে সৃজনশীলতার চর্চা, আর মাঝে মাঝে দেশের ঘটনা নিয়ে আলোচনা করা। সেটাই কি হওয়া উচিৎ নয়? ব্লগে কে লুল, কে ছাগ বান্ধব, কোন মেয়ে কখন অনলাইন থাকে, কোন আইডিটা ছাইয়া নিক! - এসব জানার কি দরকার আপনার? আপনি ব্লগে এসেছেন ব্লগে লিখুন, পড়ুন, ভাল কোন লেখা পেলে মন্তব্য করুন। প্রিয়তে নিন আপনার পছন্দের কিছু পোস্ট।

এর বেশি কি চাওয়ার আছে আপনার? ব্লগ লিখে সমাজ বদলাবেন? হ্যাঁ। অবশ্যই এমন করতে পারেন আপনি। কেন সামু ব্লগ থেকে অনেক বড় বড় আন্দোলন হয়েছে না? অন্য সব কিছুর কথা বাদ দিলাম। ভিকারুন্নেসার পরিমল আর পারসোনার আন্দোলনটা পুরোটাই ছিল ব্লগের। অবশ্যই ব্লগ লিখে সমাজ বদলানো সম্ভব।

এখন যেই পোস্টটা স্টিকি আছে সেটা দেখে অনেকে বাহবা দিবেন হয়ত। কিন্তু আমার মনে হচ্ছে পোস্টের শিরোনাম অনেক ভাল কিন্তু পোস্টের ভিতরে মন্তব্যের যায়গাতে যা চলছে দেখলাম তাতে আবার সেই পুরোনো বিষয়! ব্লগে ক্যাচাল আগেও ছিল এখনও আছে। দরকার নাই তো আপনার ব্লগ বিষয়ক এসব ক্যাচালে জড়ানোর। ক্যাচাল করলে করবেন দেশের বা সমাজের সমস্যা নিয়ে কোন ক্যাচাল। এসব নিয়ে চিন্তা করেন আর পোস্ট দেন তাও তো হয়।

কি সব শুরু হয়েছে ব্লগে কোন মেয়ে ব্লগার কখন অনলাইন থাকে, কে লুল ব্লগার এসব নিয়ে। দেশে কি সমস্যার অভাব আছে? আপনি ব্লগের এসব সমস্যার সাথে নিজেকে কেন জড়াবেন? যারা এসব করছে তাদেরকে আলাদা করে দেন। তারা তাদের মত কামড়া কামড়ি করুক। ব্লগ রিলেটেড কোন পোস্টে আম ব্লগারদের না যাওয়াটাই ভাল। দেশে টানা হরতাল হচ্ছে, একজন এমপি গুম হয়েছে।

কিভাবে হয়েছে কেউ জানে না। গুম হয়েছে ভাল কথা, এটা কি দেশের জনগণের দোষ? লাগাতার হরতাল দিয়ে দেশের মানুষকে কষ্ট দেয়ার অর্থ কি? একজন ঘুমন্ত বাস চালককে পুড়িয়ে মারা হল। কি ছিল তার দোষ? হরতালের সময় যে মানুষগুলো মারা গেল তাদের কি দোষ? হল থেকে বাসায় আসার পরে দেখলাম কারেন্ট থাকেই না। এক ঘন্টা পর পর কারেন্ট যায়। একজন মন্ত্রী পদত্যাগ করল।

কারণটা সবাই জানেন। এসব নিয়ে কি কোন পোস্ট স্টিকি হতে পারত না? দেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কি আলোচনার প্রয়োজন নেই আমাদের? আমরা কি ব্লগে আসি শুধু লুল ব্লগার ধরতে, আর অনলাইন লিস্টে মেয়েদের প্রফাইল পিকচার দেখে খেয়াল রাখতে যে কোন মেয়ে কখন অনলাইন হচ্ছে? দেশের অবস্থা কেরোসিন সেই খেয়াল নাই আইছে ব্লগের ভাল করতে। কখন কোন জিনিষ হাইলাইট করতে হবে সেটার কোন সেন্স নাই। মেজাজ পুরাই বিলা হইয়া যায় এসব দেখলে। যাইহোক মন মেজাজ অনেক খারাপ, যা মাথায় আসছে লিখছি।

কারো আতে ঘা লাগলে আমার কিছু করার নাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.