হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। চার দলীয় জোটের অত্যাচার সয়ে রাজনীতি করেছেন। অথচ নিজ দল ক্ষমতায় আসবার পর থাকতে পারলেন না।
লিখেছেন “অনেক লুকায়িত সত্য থাকে। যা দেশ, জনগণ ও দলের বৃহত্তর স্বার্থে জনসমক্ষে বলা উচিত নয়।
আর তা সম্ভবও নয়”। "
আপনি ব্যতিক্রম মানলাম। ক্ষমতার মায়া ত্যাগ করেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে বিরল।
যে দেশে থেকে ফেস বুক স্টাটাস দিলেও ভয়ে থাকতে হয়, যে দেশে নিখোজ হয়ে যাচ্ছে মানুষ আপনি তো সেখান থেকে দূরে থাকছেন। আর সক্রিয় রাজনীতি করবেন না সেরকম ইংগিত দিয়েছেন।
নিজে থাকছেন বিশ্বের উন্নততম দেশে, যে দেশের সামাজিক সুরক্ষা অনেক উচু। আপনার পরের জেনারেশনের ভবিষ্যত উজ্জ্বল। বাংলাদেশ সরকার কিম্বা বাংলাদেশের দলীয় মাস্তানের হাতে গুম হবার সম্ভবনা আপনার নাই। এর পরও আপনি সত্যি কথা গুলি বলতে পারলেন না?
কিশের আশায় কিম্বা কিসের ভয়ে?
সত্য তিক্ত কিন্তু ফল মধুর। দেশ, জনগণ ও দলের বৃহত্তর স্বার্থেই সত্য গুলি জনসমক্ষে বলা উচিত বলে আমরা মনে করি।
আশা করি সামনের দিন গুলিতে সেই অপ্রকাশিত সত্য গুলি বলবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।