০
০
০
০
০
রেলমন্ত্রীর পদত্যাগের পর যোগাযোগ মন্ত্রীর কাথেই এই মন্ত্রনালয়ের দায়িত্বভার অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালনের জন্য দেয়া হয়েছে ।
০
০
০
০
০
যদি সফল হতে হয় প্রথম কাজ হচ্ছে যারা হেড অফিসে আছে তাদের সকল কর্মকর্তা/কর্মচারীকে ট্রান্সফার করা এবং যারা যোগ্য তাদেরকে প্রধান কার্যালয়ের আনা । এর কোন বিকল্প নেই । যদি এই কাজে যোগাযোগ মন্ত্রী ব্যর্থ হয় তাহলে সুরঞ্জিতের মতই পরিনতি নিয়ে বিদায় জানাতে হবে ।
০
০
০
সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারীর’ দায় নিয়ে গত সোমবার পদত্যাগের ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। এর ৩০ ঘণ্টার মাথায় সরকার এক তথ্য বিবরণীতে জানায়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য এখন দপ্তরবিহীন মন্ত্রী।
মঙ্গলবার রাতে সরকারি এক ঘোষণায় বলা হয়, “১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধির ৩(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ”
রেল ও যোগাযোগ দপ্তর আগে একই মন্ত্রণালয়ের অধীনে থাকলেও বেহাল সড়ক ও পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ওঠার পর বিদায় নিতে হয় এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে।
এরপর রেলপথ ও যোগাযোগ নামে দুটি আলাদা মন্ত্রণালয় করে সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুরঞ্জিত ও কাদের গত বছর ২৮ নভেম্বর একই সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে শপথ নেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।