রাজাকার মুক্ত বাংলাদেশ চাই আসলে আমরা বাঙালীরা স্বভাবতই প্রতিবাদী জাতি। চারদিকে এতো বেশি না পাওয়া, অপূর্ণতা রয়েছে আমাদের মাঝে, তাই মনে হয় আমরা আজম্ম প্রতিবাদী রয়ে গেলাম। সম্প্রতি সাধারণ মানুষের প্রতিবাদের মুখে রেলওয়ের টিকেটিং ব্যবস্হায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। ট্রেনের টিকেট ইস্যু করার ২০ মিনিটের মাঝেই সব টিকেট বিক্রি শেষ হয়ে গেছে শুনে গত শুক্রবার বিক্ষু্দ্ধ মানুষেরা রেলওয়ের স্টেশন ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে। এটা কারোই অজানা নয়, এই টিকেট কই যায়? মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেনের টিকেটের জন্য বিশেষ ব্যবস্হা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্হায় টিকেট ছাড়ার দিন প্রথম ২ ঘন্টায় শুধু মাত্র স্টেশন থেকে টিকেট দেওয়া হবে, অনলাইনে ঐ সময় টিকেট বিক্রি বন্ধ থাকবে। এতে করে মোবাইল থেকে কালোবাজারীতে টিকেট ক্রয়-বিক্রয় কমবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেখা যাক, এই উপায়টা কতটুকু কার্যকরী হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।