শ্রীলঙ্কা বধ টাইগারদের কাছে – ফাইনালে পাকিস্তানের ঘাট মটকে খাবে টাইগাররা –একেই বলে বাংলাদেশের ক্রিকেট । আমাদেরকে নিয়ে অনেক সময় ভারত পাকিস্তান শ্রীলঙ্কানরা মশকরা করে। এবার দেখ ঠেলা। জয় বাংলাদেশের জয়।
এ জয়ের ভাষা প্রকাশের নয়।
কেবলই উপলব্ধির। আমরা বিশ্ব কাপ জয়ী দুটি দলকে কুপোকাত করেছি। এবার পালা তৃতীয় বিশ্বকাপ জয়ী পাকিস্তানের হারার পালা। সবাই প্রস্তুত হোন সেই হারাবার দিনটির জন্য।
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে ৪০ ওভারে ২১২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।
এ লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ তবে বাংলার টাইগাররা হার মানার নয় । সেই বিপর্যয়কে পেছনে ফেলে দলকে লড়াইয়ের রসদ এনে দিয়েছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ৭৬ রানের জুটি। শুধু তাই নয় তামিমের জন্মদিনে সে ৫৯ রানের ইনিংস খেলেছে সত্যিই লড়াকু। এ প্রসঙ্গে তামিমকে নিয়ে কিছু কথা চলে আসে । এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল।
বাদ পড়া বললে ভুল হবে, তাঁর সাম্প্রতিক ফর্মের কারণে বোর্ড সভাপতি নিজের ক্ষমতাবলে তামিমকে দল থেকে বাদ দিয়েছিলেন। তা নিয়ে কত জল ঘোলা ! কত নাটক ! প্রধান নির্বাচক আকরাম খান পদত্যাগ করলেন এর প্রতিবাদে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে প্রধান নির্বাচক আকরাম খান ফিরলেন স্বপদে, ফেরানো হলো তামিম ইকবালকেও। ফিরে এশিয়া কাপে তামিম প্রধানমন্ত্রীর মানি রাখলেন, রাখলেন দেশের মান। একই সঙ্গে অনেকটা নিজেরও।
অসাধারণ এক পারফরম্যান্সে এশিয়া কাপ স্মরণীয় করে রাখলেন। আর সাকিব এল বি ডব্লিউ হওয়ার আগ পয্ন্ত ৫৬ রানের মারকুটে দুর্দান্ত ইনিংস খেলেছে। আসলে সাকিক অনন্য। যেমন বল হাতে দুই উইকেট তেমনি ব্যাটেও ঝাড়ো ৫৬ রান ৪৬ বলে। আজও জয়ের নায়ক এক অর্থে সেই।
তবে ক্যাপ্টেনের ঐ সময় ব্যাটিং এ আসা উচিত হয়নি বলে মনে হয়। তবে সবমিলিয়ে আমরা সত্যিই একটি ভালো দলে পরিণত হয়েছি। যেমন বোলিং তেমনি ব্যাটিং একই সাথে ফিল্ডিং আর সেই সাথে দেশপ্রেম । আর যদি এগুলোর ধারাবাহিকতার অভাব না ঘটে তাহলে এশিয়া এবার আমাদের দখলে। কারণ পাকিস্তান যেভাবে আমাদের কাছে পরাজিত ভারতের কাছে হার মানলো তাতে ট্রাফি আমাদের ।
বাংলাদেশের বিজয় সুন্শিচত ফাইনাল ম্যাচে।
পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে কিছু তথ্য। আমাদের অনেকের সন্দেহ হয়েছিল আফ্রিদির খেলা দেখে এবং শ্লগ ওভারগুলোতে পাকিস্তানের ক্রিকেট চরিত্রের বিপরীত দৃষ্টির খেলা দেখে। এবার সেই অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মানির অভিযোগ, ভারত ক্রিকেটে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।
ক্রিকেটে সব সমস্যার মূলে ভারতের অবৈধ জুয়াকেই দায়ী করেছেন তিনি।
ঢাকায় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ৫০ কোটি মার্কিন ডলারের জুয়ার লেন-দেন হওয়ার অভিযোগও করেন তিনি । তবে তিনি কোন তথ্য প্রকাশ করেননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।