আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে নিয়ে একটা কবিতা লিখব বলে

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো তোমাকে নিয়ে একটা কবিতা লিখব বলে পুরো অভিধান ঘেটেও কিছু শ্রুতিমধুর শব্দ খুঁজে পাইনি, কিছু উপমার জন্য তাবৎ পৃথিবীর সমস্ত নদীর নাম সংগ্রহ করেও একটা উপমাও মনঃপুত হলনা আমার, তোমাকে নিয়ে একটা কবিতা লিখব বলে আমি পৃথিবীর সকল কবিদের জীবন বৃত্তান্ত পড়েছি, খুঁজেছি কে তাঁর প্রিয়তমাকে কী নামে ডাকত , আমার ভাল্লাগেনি। অথচ তোমাকে নিয়ে অজশ্র কবিতার লাইন খেলা করে মাথায়; মৌমাছির ঝাঁকের মতোন! তোমাকে নিয়ে একটা কবিতা লিখব বলে আমি শাহজাহানের আগ্রায় গিয়েছিলাম, প্রেমের অনুভূতিগুলো কেমন হয় দেখতে, হাজার বছরের পুরাণ প্রেম কাহিনীগুলো জড়ো করেছিলাম আমার সারা ঘর যেনো পাব্লিক লাইব্রেরী হয়ে ছিলো, তোমাকে নিয়ে একটা কবিতা লিখব বলে। ভালোবাসি শব্দটা বড্ড সেকেলে মনে হয় আজকাল, তোমাকে নিয়ে লেখা কবিতায় ভালোবাসি বলতে চাই, তবে,ঠিক ভালোবাসি না লিখে আমি এমন একটা শব্দ লিখতে চাই যার মানে ভালোবাসারও অনেক ঊর্ধ্বে উঠে যায়, অভিধান ঘেটে এমন শ্রুতিমধুর কোনো শব্দ পেলাম না!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.