আমাদের কথা খুঁজে নিন

   

দিনমজুর

আমরা কিন্তু দিনমজুর শুধুমাত্র দিন খাই প্রতিটি নতুন সূর্য, প্রতিটা নতুন দিন আমাদের খাদ্য সূর্য কে ধন্যবাদ। কোন উত্তর নেই কোন প্রতিউত্তর নেই কোন সদুত্তর নেই পেটভরা খিদে অফুরন্ত খিদের জ্বালা প্রত্যেকটা দিন খাই। কেন খাই? নীল পাহাড়ের গোধূলি, বৃষ্টি-স্নাত সবুজ ঝাপসা বন নদীর স্বচ্ছ জল, সমুদ্রের ফেনিল কল্লোল কিম্বা তোমার দক্ষিনের বারান্দার ঝলমলে আলোকময় একেক টি দিন। এসব দিনমজুরদের নজর এড়িয়ে যায় হয়ত ইচ্ছা করেই দৃষ্টিসীমার গোচরে আনে না প্রত্যেকটা দিন হজম করতে অনেক লম্বা সময় লাগে, তাই এসব নিয়ে আমরা ভাবি না, ভাবতে হয় না। হঠাৎ করে আবার প্রশ্ন করো বসো না কেমন করে আমরা দিন আনি,দিন খাই কেন আমরা দিন আনি, দিন খাই এ বড় কঠিন জিজ্ঞাসা, খালি পেট, ছেড়া স্যান্ডেল, শতছিন্ন ঘামে ভেজা জামা রোজ রাতে নিত্য অপেক্ষা আগামী দিন কে কেন্দ্র করে এসব ভাবার সময় কই বোলো?? খালি এটূকূ জেনে রাখো দিনমজুরদের প্রশ্ন করতে নেই, করা যায় না তাদের শুধু আর একটা নতুন দিনের গল্প বলা যায়। গল্পটা শোনাবে না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.