ন্যাটো সেনাদের কোরআন পোড়ানোর প্রতিবাদে আফগানিস্তান জুড়ে প্রচণ্ড বিক্ষোভের আজ তৃতীয় দিন। এদিকে আজ আরো ১ জন প্রতিবাদের সময় নিহত হয়েছে। কিন্তু একটি প্রশ্ন খুব বেশী মনে হয়। আর তা হলো সংঘাত, যুদ্ধ, হিংসা বিদ্বেষ, স্বার্থ এগুলো সব তো বৈষয়িক বা পার্থিক বিষয়। এর জন্যে ধর্মের সাথে সংঘাত, ধর্মীয় গ্রন্থের অবমাননা, ধর্মীয় প্রধান ব্যক্তিদের অবমাননা কেন এটা ! এবং আরো একটি আশ্চর্যের বিষয় হচ্ছে বিশ্ব জুড়ে কেবলমাত্র মুসলমানদের ধর্ম গ্রন্থ পবিত্র কোরআন নিয়ে এবং তাদের রাসুল নিয়ে- ইহুদী, খৃষ্টান, হিন্দুসহ অন্য প্রায় সব ধর্মাবলম্বীদের মধ্যে এ বিদ্বেষ ! তাহলে কি আসলেই ইসলাম ছাড়া অন্য সব ধর্মের লোকেরা ইসলামকে কোরআনকে ভয় পায়।
যে কোন একসময় তাদের ধর্মের জায়গা দখল করে নেবে ইসলাম সেই ভয়ে ইসলামের বিরুদ্ধে , পবিত্র ধর্মগ্রন্থের বিরুদ্ধে এ ধরনের অবমাননা।
কিন্তু এর পরিণাম ভয়াবহ। এটি কোন শুভ চিন্তার বিষয় হতে পারে না। কোন ধর্মে এ ধরনের কথা বলা হতে পারে না। তারপরও আজ বিশ্বজুড়ে এই ঘটনা একের পর এক ঘটছে।
ধর্মের ওপর ধর্মগ্রন্থের ওপর এ ধরনের আঘাতের পরিণতিতে বিশ্বসমাজ ধ্বংস হয়ে যেতে পারে। এটি ঐশী বিষয়।
তবে এখন এটি অসহনীয় পর্যায়ে পৌছেছে। ফলে মিডিয়ার খবরে দেখলাম আফগানিস্তান ফুসে ওঠেছে। এর প্রতিবাদে প্রতিদিন মিছিল বিক্ষোভ চলছে।
আজ এ প্রতিশোধ নিতে আফগান সেনার হাতে দুই ন্যাটো সেনা নিহত হলে বলে একটি মিডিয়ার খবরে উল্লেখ করা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।