আমাদের কথা খুঁজে নিন

   

মনের লুকানো ক্ষোভ অথবা কষ্ট !!!

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! “তুই কিন্তু কাজটা ঠিক করছি না” । কেবল পরোটা মুখে পুরেছি এমন সময় সুমি এসে আমার সামনে বসল । ওর মুখের দিকে তাকিয়ে মনে হল যেন আমি খুব বড় কোন অপরাধ করে ফেলেছি । “মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না” । না চিবিয়েই পরোটাটা গিলে ফেললাম ।

“মানে কি” ? “মানে তুই বুঝিস না” ? আমি আর একটু পরোটা মুখে দিলাম । ডিমের মধ্যে মনে হয় একটু লবন বেশি হয়েছে । “আসলেই কাজটা ঠিক হয়নি” । সুমি বলল “হুম । কাজটা তুই ঠিক করিস নি” ।

“এই দোকানে নাস্তা করতে আসাটা ভুল হয়েছে । পরোটা টাও ঠিক মত ভাজতে পারে না এরা” । “অপু ফাজলামো করিস না । আমি এই ফালতু পরোটা নিয়ে কথা বলছি না” । “তাহলে” ? “ তুই পৃথিলার সাথে এমন আচরন কেন করিস ? বেচারা তোর আচরনে কি পরিমান কষ্ট পায় তুই জানিস” ? আমি কোন কথা বললাম না ।

“কি কথা বলছিস না কেন” ? “কি বলব” ? “অপু তুই খুব ভাল করে জানিস পৃথিলা কত ভাল একটা মেয়ে ? তুই ওর সাথে ওমন অচরন করিস কেন” ? আমি খানিকটা সময় নিয়ে সুমির দিকে তাকালাম । “তোর সমস্যা কি” ? সুমি বলল “মানে কি ? তুই পৃথিলার তরফদারি করছিস কেন” ? “তরফদারি “?? “আমি অন্য একটা ওয়ার্ড ব্যবহার করতাম । করলাম না । আর আমি পৃথিলার সাথে কি এমন খারাপ ব্যবহার করলাম । আমি তো ওর সাথে কথাই বলি না” ।

সুমি বলল “তাই তো । তোর এই আচরনেই তো পৃথিলা কষ্ট পায় । তুই ওর সাথে কথা বলিস না কেন ? ওকে এভয়েড করিস কেন” ? আমি হেসে ফেললাম । “এটা আমিও লক্ষ্য করেছি পৃথিলা আমাদের মাঝে আসলেই তুই সেখান থেকে চলে যাস । ওকে এভাবে এড়িয়ে চলিস কেন” ? “এড়িয়ে চললাম কোথায় ? ও যখন আসে আমার তখন কাজ থাকে ।

এজন্য চলে যাই” । “শোন ভুগোল বোঝাবি না । পৃথিলা তোর ব্যবহারে কি পরিমান কষ্ট পায় তুই জানিস” ? “শোন কেউ যদি নিজের ইচ্ছায় কষ্ট পায় তাতে আমার কিছু করার নাই” । “না । কিছু একটা আছে ।

তুই ইচ্ছা করে এটা করছিস ? কেন করছিস” ? কেন জানি মেজাজটা খারাপ হয়ে যায় । সুমি কে বলি “তুই পৃথিলাকে কবে থেকে চিনিস” ? “এই ফাস্ট ইয়ার থেকে” । “তোর ঐ প্রানের ভাল বন্ধুটা জিঞ্জেস করিস যে সে আমাকে কবে থেকে চিনে । আর আমি তাকে এমন ব্যবহায় কেন করি তা সে খুব ভাল করে জানে । বুঝলি যা জানবি না তার জন্য দালালি করবি না” ।

ভেবেছিলাম ওয়ার্ডটা ব্যবহার কয়বো । রাগের জন্য মুখ দিয়ে বের হয়ে গেল । নাস্তাটা ঠিক মত খেতে পারলাম না । বিল দিয়ে চলে এলাম । মেজাজটা খারাপ থেকে কেন জানি মনটা খারাপের দিকে গেল ।

সুমি যদি জানতো আমি কেন পৃথিলার সাথে এমন করি ? কেন ঐ মেয়েটাকে এড়িয়ে চলি ? কেন কষ্ট দিই যে পৃথিলাকে জীবণের প্রথম ভাল লেগেছিল কেন তাকে এড়িয় চলি । কাস ! সুমি জানতো !! কেউ যানে না । সবাই জানে পৃথিলার সাথে আমার এই খানে এসে দেখা । কিন্তু এটা সত্যি না । পৃথিলার সাথে আমার পরিচয় সেই কলেজ লেভেল থেকে ।

আমি তখন সবে মাত্র গ্রাম থেকে শহরে এসেছি । শহুরে হাবভাব বুঝি না । কেমন যেন এটা বেমানান একটা মানুষ । তবুও সবার সাথে মিশতাম । কোন বাছবিছা না ।

গ্রামে যেমনটা মিশতাম । এখানেও তাই । আসলে মানুষের না মিশলে আমার ঠিক মত পেতের ভাত হজম হত না । খেলা ধুলা পড়াশুনা আর সাথে ছিল পৃথিলার নামের মেয়েটি । পৃথিলাকে দেখার পর সত্যি করে আমি বুঝেছিলাম ভাল লাগা কাকে বলে ! কি চমত্কার দেখতে! কি চমত্কার ওর চোখ! নাক! হাসি ! সবকিছু যেন আমাকে পাগল করে রাখতো ।

প্রথম প্রথম শহরে এসে আমার একদম মন টিকতো না । ভাল লাগতো না । কিন্তু এখন সব ভাল লাগে । পৃথিলার কথা ভাবতে ভাবতে দিন চলে যায় । আর কিছু ভাবি না ।

এর মধ্যে হঠাত্ করেই পৃথিলার পরিচয় হয়ে যায় । পড়াশুনায় ভালই ছিলাম । ক্লাসে মোটামুটি সবাই ভাল ছাত্র হিসাবেই পরিচিত ছিলাম । একদিন স্যার একটা জটিল থিউরি বোঝালেন । ক্লাসের কেউই ঠিক মত বুঝতে পারলো না ।

ক্লাস ব্রেকের সময় পৃথিলা নিজেই এল আমার কাছে । আমি বই পড়ছিলাম মাথা নিচু । “অপু” ? কন্ঠটা শুনেই বুকের মধ্যে ধড়ক করে উঠল । পৃথিলার কন্ঠ । আমি মাথা তুলে তাকালাম ।

আমার বুকের ভিতর তখন ঝড় আরাম্ভ হয়ে গেছে । পৃথিলা হাসল । “ব্যস্ত” ? “না । কেন ? বল ...” কোন মতে বললাম । “না মানে স্যার আজ কি পড়াল কিছুতে বুঝি নি ।

একটু বোঝাবা” ? আমি মোটামুটি বুঝে ছিলাম । দুরু দুরু বুক নিয়ে ওকে বুঝিয়ে দিলাম । যাওয়ার সময় ও নিজেই আমার মোবাইল নাম্বর নিল । বলল “সময় অসময়ে তোমাকে বিরক্ত করবো কিন্তু” । বলে পৃথিলা হাসল ।

কথাটা শুনে আমার এতো ভাল লাগলো । মনটাই ভাল হয়ে গেল । অদ্ভুদ এক ভাল লাগা সারা মন জুড়ে বয়ে চলল । তারপর ও মাঝে মাঝে আমাকে ফোন দিত । আমিও টুকটাক ফোন দিতাম ।

ওর সাথে কথা বলতেও এতো ভাল লাগতো ! ক্লাসেও ওর সাথে দেখা হত । ও হাসতো আমাকে দেখে । কথা বলত । মনে হত জীবনে আর কিছু চাওয়ার নাই । তারপর .... একদিন রাত্রে বেলা ।

বেশ রাত । পৃথিলা ফোন দিলো । আমি ওর ফোন দেখে বেশ অবাক হলাম । এতো রাতে তো পৃথিলা কোন দিন ফোন দেয় না । ফোন রিসিভ করলাম ।

“হ্যালো” ! কোন ভূমিকা না করেই পৃথিলা বলল “তুমি তোমার বন্ধুদের কি বলেছ” ? ও কন্ঠটা বেশ কঠিন শোনাল । “কি বলেছি” ? “আমাকে নিয়ে কি বলেছ” ? “কই কিছু বলি নি তো” । “শোন অপু এতো নিরিহ সাজার চেষ্টা করবা না । তুমি না বললে ওরা জানল কি ভাবে ? তোমার কয়দিন কথা বলেছি বলে তোমার প্রেমে পড়ে গেছি আমি ? নিজের চেহারা দেখেছ তুমি ? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি ফারদার তুমি আর আমাকে ফোন করবে না । আমার সাথে কোন প্রকার যোগাযোগ ও করবে না” ।

পৃথিলা ফোন রেখে দিল । আমি ঠিক বুঝলাম না ও এমন করলো কেন ? আমি তো কাউকে কিছু বলি নি । কেবল আমার এক বন্ধুকে বলেছিলাম যে পৃথিলার সাথে প্রায়ই কথা হয় ফোনে । আর কিছু বলি নি । মনটা খুব খারাপ হয়ে গেল ।

ও এমন করে কেন বলল ? ঘটনা এখানে শেষ হলে ভাল হত কিন্তু এখানেই শেষ হল না । পরদিন ক্লাস শেষে পৃথিলা সবাইকে একটু বসতে বলল কি একটা কথা বলবে । আমি খানিকটা অসস্থির মধ্যে পড়লাম । পৃথিলা সবাই কে উদ্দেশ্য করে বলল “তোমাদের সবাই কে আজ একটা খ্যাতের গল্প বলার জন্য বসতে বলেছি । আমি খ্যাতের কাছে আমি একদিন একটা থিওরি বোঝার জন্য গিয়েছিলাম ।

তাই দেখে ওনার মনে হয়েছে আমি তার প্রেমে হাবুদুবু খাচ্ছি । সে মানুষের কাছে বলে বেড়িয়েছে আমি নাকি তাকে নিয়মিত ফোন করি । কথা বলার জন্য আকুপাকু করি । এখন তোমরা বল ঐ খ্যাত টা কি বলা উচিত্” । অনেকে বলল নামটা বল ।

একটু দেখি তাকে । পৃথিলা বলল “তাও যদি আমার লেভেলে সে থাকতো একটা কথা ছিল । ঐ খ্যাত ঠিক মত প্যান্ট পরতে না । শার্ট যেন না ,পাঞ্জাবীর মত লাগে । গা দিয়ে ...” পৃথিলা মুখ বিকৃত করল ।

আপনাআপনি আমার চোখ দিয়ে পানি বের হয়ে এল । আমি আমার চোখ কে বিশ্বাস করতে পারছিলাম না । ওর বলা প্রতিটি কথা যেন আমার কান দিয়ে ঢুকছিল না । আমার সব থেকে পছন্দের মানুষটা আমাকে এই ভাবে ছোট করল ? এই ভাবে অপমান করল ? ঐ দিন খুব কেঁদে ছিলাম । নিজের উপর খুব ঘেন্না জন্মে ছিল ।

সেদিন প্রথম বারের মত নিজেকে বড় ছোট মনে হয়েছিল । তারপর থেকে আমি কলেজ যাওয়া বন্ধ করে দেই । কেবল পরীক্ষা গুলো দিতাম । আর ক্লাসের কারো সাথে দেখা করতাম না । মোবাইল নাম্বারও বদলে ফেলছিলাম ।

কলেজ শেষ করার পর আমি এখানে ভর্তি হই । আর অবাক হয়ে দেখি পৃথিলাও আমার সাবজেক্টেই ভর্তি হয়েছে । তারপরও কেটে গেছে আরো দুটো বছর । এই বছর গুলোতে আমার অনেক পরিবর্তন এসেছে । বলতে হয় আমি নিজে নিজে পরিবর্তন গুলো এনেছি ।

আমার নিজের একটা সার্কেল তৈরি হয়েছে । আজ আমাকে মানুষ আর যাই বলুক গ্রামের খ্যাত অন্তত বলতে পারবে না । ভার্সিটির প্রথম থেকেই একটা ব্যাপার আমি দেখতাম পৃথিলা আমার সাথে কথা বলতে চাইতো । কিন্তু আমি ওকে এড়িয়ে চলতাম । আস্তে আস্তে পৃথিলা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঢুকে পড়ল ।

তবুও ওকে আমি সব সময় এড়িয়েই চলি । রাত্র সুমি ফোন দিল । ওর উপর মেজাজটা খারাপ ছিল এমনিতে । ভেবেছিলাম ফোনটা ধরবো না । তবুও ধরলাম ।

“তুই কি খুব রেগে আছিস” ? “না বল” । “অপু পৃথিলা আমাকে সব বলেছে” । আমি কোন কথা বললাম না । “ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল” । “শোন সুমি আমার ফ্রেন্ড না পৃথিলার ফ্রেন্ড” ? “আমি দুজনেরই ফ্রেন্ড” ।

“তাহলে থাক তুই ঐ ফেন্ড নিয়ে । তুই ওকে নিয়ে বা ওর কোন কথা আমাকে আর বলবি না । মনে থাকবে” । “শোন না একবার কথাটা ....” “তুই শোন আমার কথা । আমি যা বললাম দ্বিতীয় বার আমি আর বলব না ।

এখন রাখি । কথা বলতে ভাল লাগছে না” । ফোন রাখার পরেও কেন জানি মনটা খারাপই হয়ে গেল । একটুপর এক আননোন নাম্বর থেকে ফোন আসল । আমি মোটামুটি সিওর যে ফোনটা পৃথিলাই করেছে ।

ধরবো না ধরবো না করেও ধরলাম ফোন টা । প্রথমে কিছুক্ষন কথা বলল না কেউ ই । “ভাল আছো অপু” ? “কেন ফোন করেছ” ? “আমাকে কিছু বলার সুযোগ দাও প্লিজ” । কঠিন কিছু বলতে গিয়েও কেন জানি বলতে পারলাম না । পৃথিলা বলল “আমি অনেক পরে জেনেছিলাম যে তুমি কিছু বলনি ।

আমার কি যে খারাপ লাগছিল তোমার সাথে ওমন ব্যবহার করার জন্য । আমি যতবার তোমাকে দেখতাম মনের মধ্যে কি যে একটা অপরাধ বোধ কাজ করতো ! তোমার সাথে কথা বলতে চেয়েছি । কিন্তু তুমি আমাকে সুযোগ দাও নি” । পৃথিলা থামলো কিছুক্ষন । তারপর বলল “প্লিজ কিছু বল অপু” ।

“শোন এসব কথা বলে আর এখন কোন লাভ নাই” । “অপু প্লিজ । আমার কথা টা একটু শোন” ! “পৃথিলা তুমি যদি ঐ দিনকার কথা কেবল ফোন পর্যন্ত রাখতে আমার এতো কষ্ট হত না । যে কারো রাগ হতে পারে এটা ছিল সাভাবিক । কিন্তু ঐ দিনকে তুমি ক্লাসে ..... কি বলে ছিলে মনে আছে ? আমার প্রতিটা কথা মনে আছে ।

মনে থাকবে । ঐ দিনকার কথা আমি কোন দিন ভুলতে পারবো না । ঐ দিন কার পর নিজের কাছে আমি নিজে কত ছোট হয়ে গেছি তুমি জানো ? আমি কোন দিন তুমি যাকে আমি সব থেকে বেশি পছন্দ করতাম সেই তুমি আমার সাথে এমন একটা আচরন করতে পারো । তাও আবার সবার সামনে । এতোটা হিউমুলেটেড আমি কথনও নি ।

আই এম সরি পৃথিলা । আমি কোনদিন এটা ভুলতে পারবো না । আমি রাখি” । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.